সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পিরোজপুরের কাউখালীতে প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

পিরোজপুরের কাউখালীতে প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের কাউখালীতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। ‘পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচন- প্রাণি সম্পদ প্রদর্শনীর আয়োজন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় এবং উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে আজ বুধবার সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা সহকারী ভুমি কমিশনার জান্নাত আরা তিথির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহম্মেদ সুমন, ওসি বনী আমিন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সুনীল কুন্ডু, কৃষকলীগের সাধারণ সম্পাদক শামীম খান, উদ্যোক্তা মোঃ লিমন তালুকদার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ মোঃ ওয়াসিম রুবেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসার মহাসিন কবির। এ প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩০ স্টলে কাউখালী উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা খামারিরা তাদের পালিত হাসঁ-মুরগি, গরু-ছাগলসহ বিভিন্ন রকম পশু-পাখি প্রদর্শন করেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার

শিক্ষানুরাগী সৈয়দা রাহেলা বেগমের মৃত্যুবার্ষিকী কাল

কুষ্টিয়ায় পীর হত্যায় নেতাকর্মীদের আসামি করাকে ‘ষড়যন্ত্র’ বলছে জামায়াত

জুরাছড়িতে নৌকাডুবি, নারী-শিশুসহ ১১ জনকে উদ্ধার করল সেনাবাহিনী

জ্বালানি তেল মজুত করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

ব্যবসায়ীর বাড়ি থেকে সাড়ে ৫ হাজার লিটার তেল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।