সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবীতে ইসলামী আন্দোলনের সমাবেশ ও বিক্ষোভ মিছিল। | চ্যানেল খুলনা

পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবীতে ইসলামী আন্দোলনের সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

oplus_0

নড়াইলের কালিয়ায় কেন্দ্র ঘোষিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি,জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন,নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী,জুলাই গণ হত্যার বিচার-জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতৃবৃন্দ

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় কালিয়া বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে দলের নেতৃবৃন্দ।ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কালিয়া উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবুল হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নড়াইল ১ আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল আজিজ,কালিয়া থানা ইসলামী আন্দোলন বাংলাদেশ সভপতি মাওলানা আলী হুসাইন,সহ-সভাপতি হাফেজ খবির উদ্দিন, সেক্রেটারি কাজী মোহসিন আলী,নড়াগাতি থানা শাখার সভাপতি হাফেজ হুসাইন আহমাদ সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান,সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হক প্রমুখ।

সমাবেশ শেষে ইসলামী আন্দোলন ও সহযোগী অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে।বিক্ষোভ মিছিলটি কালিয়া বাস স্ট্যান্ড থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামী আন্দোল বাংলাদেশ দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

https://channelkhulna.tv/

নড়াইল আরও সংবাদ

নড়াইলে নদীতে নিখোঁজের ২ দিন পর মিলল শিশু তাসমিয়ার নিথর দেহ

বাড়িতে একা পেয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণ

নড়াইলে বরজে নিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

আ.লীগের হামলায় বিএনপির ৪ নেতাকর্মী নিহত

পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবীতে ইসলামী আন্দোলনের সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

কালিয়ায় ১৫ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।