সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পাশ্চাত্য যেন আমাদের অনুকরণ করে : তথ্যমন্ত্রী | চ্যানেল খুলনা

পাশ্চাত্য যেন আমাদের অনুকরণ করে : তথ্যমন্ত্রী

চ্যানেল খুলনা ডেস্কঃতথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের নতুন প্রজন্মের মেধা, মূল্যবোধ, নৈতিকতা, স্বদেশপ্রেমের চেতনা, দেশাত্মবোধ ও মানুষের প্রতি মমত্ববোধে যেন উন্নত হয়। পাশ্চাত্য যেন দেখে, আমরাও তাদের মতো উন্নত হয়েছি। তারা যেন আমাদেরকে অনুকরণ করে। আমরা বাংলাদেশকে সেই স্থানে নিয়ে যেতে চাই।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, আমাদের ছেলে-মেয়েরা বড় মাপের চিকিৎসক হবে, বড় সরকারি চাকরি করবে, সেখানে গ্রাম অঞ্চলের দরিদ্র কৃষকের জন্য তার দরজা খোলা রাখবে না, এমন কোনো উন্নয়ন আমরা চাই না। তিনি বলেন, আমাদের নতুন প্রজন্ম নিজেদেরকে এমনভাবে গড়ে তুলবে—যেন তাদের মধ্যে মেধা, মূল্যবোধ, দেশাত্মবোধ ও মানুষের প্রতি মমত্ববোধ থাকবে।

মন্ত্রী বলেন, আমরা একটি উন্নত জাতি গঠন করতে চাই। আর উন্নত জাতি গঠনে শিক্ষার সঙ্গে বিনয় থাকা প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সাল নাগাত বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান। এজন্য সবার আগে একটি উন্নত জাতি গঠন করতে হবে।

তিনি বলেন, পাশ্চাত্যের চাইতে আমরা পারিবারিক ও সামাজিক মূল্যবোধে অনেক বেশি ধনী। তাদের চেয়ে আমাদের নতুন প্রজন্মের মূল্যবোধ, দেশাত্মবোধ ও মমত্ববোধে যেন উন্নত হয়। খেয়াল রাখতে হবে পাশ্চাত্যের অন্ধ অনুকরণে আমাদের পারিবারিক ও সামাজিক মূল্যবোধ হারিয়ে যেন না যায়। সেগুলো যেন আরও বেশি সমৃদ্ধ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক শওকত হোসেন সেতু।

এ সময় উপস্থিত ছিলেন—বিদ্যালয়ের সাবেক ছাত্র চুয়েট ভিসি ড. মোহাম্মদ রফিকুল আলম, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, আমেরিকা প্রবাসী অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. ইমাম উদ্দিন, সুবর্ণজয়স্তী উদযাপন পরিষদের সদস্য সচিব জি এম এইচ সিরাজী প্রমুখ।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

মসজিদে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, ইমাম গ্রেপ্তার

নদীর তীর থেকে বস্তাবন্দি অবস্থায় নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর মাহবুব

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।