সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাটগ্রাম সীমান্ত দিয়ে ৯ জনকে ঠেলে পাঠাল বিএসএফ | চ্যানেল খুলনা

পাটগ্রাম সীমান্ত দিয়ে ৯ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে দুই শিশুসহ ৯ জনকে ঠেলে পাঠিয়েছে (পুশ ইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার ভোরে উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্ত দিয়ে পুশ ইন করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে। বিজিবি সদস্যরা জানিয়েছেন, সীমান্ত দিয়ে পাঠানো ব্যক্তিরা দাবি করেছেন, তাঁদের সবার বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা কুন্দশী গ্রামে। তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৩৮ নম্বরের বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্ত দিয়ে ওই ব্যক্তিদের ঠেলে দেওয়া হয়। ভারতের কোচবিহার রাজ্যের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ী ক্যাম্পের সদস্যরা তাঁদের নিয়ে আসেন। ঠেলে পাঠানো ব্যক্তিদের মধ্যে দুটি শিশু, তিনজন নারী ও চারজন পুরুষ রয়েছে। এ সময় অনেক বৃষ্টি হচ্ছিল।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ভারত থেকে ঠেলে পাঠানো ৯ জনকে বিজিবি আমাদের কাছে হস্তান্তর করেছে। বুড়িমারী ইউনিয়ন পরিষদে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। নাগরিকত্ব যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

১৭ ঘণ্টা পর গভীর রাতে দাফন মানিক পশারীর, কবর খুঁড়লেন পরিবারের নারীরা

চলন্ত বাসে নারীকে ধর্ষণ, চালক-সহকারীসহ তিনজনের যাবজ্জীবন

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, জুনে সতর্ক করেছিল ফায়ার সার্ভিস

দেড় কেজি গাঁজাসহ ২০ মামলার আসামি শিল্পী বেগম গ্রেপ্তার

স্বামী হারানোর তিন বছর পর নতুন জীবন, নতুন বাবা পেল শিশু রায়হান

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে ডিপি ওয়ার্ল্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।