সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পাচার হচ্ছিল ৫৪ লাখ রিয়াল, ২০ হাজার ডলার | চ্যানেল খুলনা

পাচার হচ্ছিল ৫৪ লাখ রিয়াল, ২০ হাজার ডলার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে একটি বাক্সে কার্বন দিয়ে মোড়ানো অবস্থায় ৫৪ লাখ ৭৫ হাজার সৌদি রিয়াল ও ২০ হাজার ২০০ সিঙ্গাপুরি ডলার উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশি মুদ্রায় মোট ১২ কোটি ৫১ লাখ ৭৫ হাজার ৬৯১ টাকা। ধারণা করা হচ্ছে, বিদেশি মুদ্রা সিঙ্গাপুরে পাচার করা হচ্ছিল।

এর আগে সোমবার রাতে পার্সেলটি সিঙ্গাপুর যাওয়ার আগ মুহূর্তে জব্দ করে এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্যরা। এর ভেতর থেকে সৌদি আরবের ৫০০ রিয়াল ও সিঙ্গাপুরের ১০০ ডলারের বান্ডিল উদ্ধার করা হয়। প্রায় ৯ ঘণ্টা গণনার পর জব্দ করা মুদ্রার বিষয়ে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান বলেন, সিঙ্গাপুরগামী একটি কনসাইনমেন্টের মধ্যে থেকে সৌদি রিয়াল উদ্ধার করা হয়। কনসাইনমেন্টটি সিঙ্গাপুর কার্গোতে (এসকিউ-৪৪৭) সিঙ্গাপুর যাচ্ছিল। স্ক্যানিংয়ের সময় সন্দেহপূর্বক এটি উদ্ধার করেন এভিয়েশন সিকিউরিটির (অ্যাভসেক) সদস্য গাজী কাইয়ুম। পরে উদ্ধার করা মুদ্রা গুনে ৫৪ লাখ ৭৫ হাজার সৌদি রিয়াল ও ২০ হাজার ২০০ সিঙ্গাপুরের ডলার পাওয়া গেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১২ কোটি টাকা।
তিনি বলেন, উদ্ধারকৃত মালামালের ফ্রেইটার হচ্ছে স্টার এক্সপ্রেস লাইন নামে একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মো. হাসান আলী নামে একজনকে আটক করা হয়েছে।
উদ্ধার করা মালামালকে ‘রেডিমেড গার্মেন্টস (আরএমজি)’ উল্লেখ করা হয়, যার গায়ে এজেন্টের নাম ‘ইউনাইটড সার্ভিস এজেন্সি ঢাকা বিডি লিমিটেড’ উল্লেখ ছিল।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে হত্যা করা হয় টিকটকার রাকিবকে

যুবককে কুপিয়ে জখম, সাত ঘণ্টার মধ্যে সন্ত্রাসী স্পিকার মিরাজ গ্রেপ্তার

পুলিশের চেকপোস্টে গুলি, সন্ত্রাসী সজল গ্রেপ্তার

ধর্ষণের শিকার ৭ বছরের শিশুকে বাঁচাতে জরায়ু কেটে ফেলা হয়েছে

সাড়ে ৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৫

খুলনায় এবার মিস টার্গেটে রিকশাচালক গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।