সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছা প্রধান সড়ক মামুদকাটি কাশিমনগর ৪ কিলোমিটার সড়কের জনদুর্ভোগ চরমে | চ্যানেল খুলনা

পাইকগাছা প্রধান সড়ক মামুদকাটি কাশিমনগর ৪ কিলোমিটার সড়কের জনদুর্ভোগ চরমে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: খুলনা-পাইকগাছা প্রধান সড়কের মামুদকাটি থেকে কাশিমনগর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কের চরম বেহাল অবস্থা দেখা দিয়েছে। যানবাহন চলাচল মারাত্মক ঝুঁকিপুর্ণ হওয়ায় স্থানীয় মালিক সমিতি ও মটর শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দ্রুত মেরামতের জন্য ইউএনও দপ্তরে আবেদন করা হয়েছে।
আবেদনে জানানো হয়েছে, খুলনা-পাইকগাছা প্রধান সড়কে প্রতিদিন সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত অসংখ্যা যানবাহন চলাচল করে। যার মধ্যে ২’শটি মিনিবাস, ১৬টি ঢাকাগামী পরিবহন, ৫০ টিরও বেশী মালবাহী ট্রাক। মাইক্রো, পিকআপ, জিপসহ নসিমন করিমন ও মটরসাইকেল তো আছে। এসব যানবাহন উপজেলার মাহমুদকাটি মোড় থেকে কাশিমনগর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কে ঝুঁকিপুর্ণ অবস্থায় চলাচল করে। যত্রতত্র অসংখ্যা খানা খন্দের কারনে প্রায় দুর্ঘটনা ঘটছে। ক্ষতিগ্রস্থ হচ্ছে বাহন। একটু বৃষ্টি হলেই রাস্তার উপর হাটু পানি। সড়কের কোথায় কোন অবস্থা চেনা বড় কঠিন হয়ে পড়ে। এ কারনে সড়কটি দ্রুত মেরামতের জন্য উপজেলা নির্বাহী অফিসার দপ্তরে পাইকগাছা বাস মালিক সমিতির লাইন সেক্রেটার শেখ জাহিদুল ইসলাম মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের পক্ষে লিখিত আবেদন করেছেন। স্থানীয় শ্রমিক নেতা শেখ মিথুন মধু জানান, রাস্তা দ্রুত মেরামত করা না হলে সকল যান চলাচল বন্ধ করে দেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার আদেনের প্রাপ্তি স্বীকার করে বলেন, সড়ক জনপদ বিভাগের কর্তৃপক্ষের সাথে কথা বলে তড়িৎ ব্যবস্থা নেয়া হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।