সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছা পৌরসভা লবণ পানি মুক্ত রাখতে তালাবদ্ধ করা হলো সরকারি স্লুইচ গেট | চ্যানেল খুলনা

পাইকগাছা পৌরসভা লবণ পানি মুক্ত রাখতে তালাবদ্ধ করা হলো সরকারি স্লুইচ গেট

এবার পাইকগাছা পৌরসভা এলাকায় লবণ পানি উত্তোলন বন্ধে সরকারি স্লুইচ গেট তালাবদ্ধ করে রাখা হয়েছে। রোববার সকালে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে দায়িত্বরত কর্মচারী এরশাদ বয়রা সরকারি স্লুইচ গেটে তালা লাগিয়ে দেয়।

উল্লেখ্য, পৌরসভা লবণ পানি মুক্ত রাখতে পৌরসভা এবং উপজেলা পরিষদের মাসিক সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী পৌর এলাকার কোথাও লবণ পানি উত্তোলন না করার সিদ্ধান্ত না থাকলেও এ সিদ্ধান্ত উপেক্ষা করে কতিপয় ব্যক্তিরা শিবেরবাটী সরকারি স্লুইচ গেট এবং বয়রা সরকারি স্লুইচ গেট দিয়ে পানি ঢুকিয়ে পৌর এলাকার মধ্যে লবণ পানির চিংড়ি চাষ করে আসছে।

নিষেধাজ্ঞা কার্যকর করতে সম্প্রতি আইনজীবী ও মানবাধিকার কর্মী এ্যাডঃ এফএমএ রাজ্জাক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনী নোটিশ প্রদান করে। এদিকে সর্বশেষ পৌরসভাকে লবণ পানি মুক্ত রাখতে সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ড থেকে বয়রা সরকারি স্লুইচ গেট তালাবদ্ধ রাখা হয়েছে বলে পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী শাহজালাল জানিয়েছেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

খালিশপুরে লাল হাসপাতাল ও স্কাউট মাঠ পরিদর্শন, উন্নয়নের আশ্বাস হুইপ বকুলের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।