সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি | চ্যানেল খুলনা

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

খুলনা ৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলি আসগার লবি বলেছেন, চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। কথার ফুলঝুড়ি নয়, দলাদলি নয়, সেবার মাধ্যমেই সাধারণ মানুষের মন জয় করতে হবে। অসহায় ও দরিদ্র মানুষের চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে দিনরাত পরিশ্রম করতে হবে এবং সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, সবার সহযোগিতা পেলে এই চক্ষু হাসপাতাল একদিন দক্ষিণ পশ্চিম অঞ্চলের আধুনিক চক্ষু হাসপাতালে পরিণত হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এই হাসপাতালকে আমরা আরও সমৃদ্ধ করতে চাই।

সোমবার বেলা ১১টায় শিরোমনিস্থ বিএনএসবি চক্ষু হাসপাতালে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মীর কায়শেদ আলী, ইকবাল হোসেন, কাজী মিজানুর রহমান, এস এ রহমান বাবুল, আবু সাঈদ হাওলাদার আব্বাস, হাসিবুল হাসান, মোল্লা সোহাগ, শেখ আব্দুস সালাম জাহাঙ্গীর খোকা, পিএম নুরুল ইসলাম, ঝর্না আক্তারসহ অন্যান্যরা।

পরে সংসদ সদস্য আলি আসগার লবি সাবেক উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেনের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিলে অংশ নেন।

এরপর বিকেল ৪টায় ডুমুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।

এসময় তিনি আরও বলেন, দেশের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাই আমাদের বসে থাকার সময় নেই। সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। বিগত দিনের বিভেদ ভুলে গিয়ে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে এই অঞ্চলের উন্নয়নে কাজ করতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা

এফসিএস নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই

পবিত্র ঈদুল আযহার পূর্বেই সাংবাদিকদের সকল বকেয়া পরিশোধের দাবি এমইউজের

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালনে খুলনা জেলা বিএনপি’র ছয়দিনের কর্মসূচি

রামিসা হত্যার প্রতিবাদে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।