সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছা পৌরসভার নির্বাচনে ৪৭ প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ | চ্যানেল খুলনা

পাইকগাছা পৌরসভার নির্বাচনে ৪৭ প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ

পাইকগাছা: – পাইকগাছায় পৌরসভা নির্বাচনে দু’টি মেয়র পদ সহ ৪৭ টি পদে প্রতিক বরাদ্ধ দেয়া হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলোনয়তনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্ধ দেন সিনিয়র জেলা রিটার্নিং অফিসার মাহজারুল আলম।

নির্বাচনে মেয়র পদে আ’লীগ মনোনীত প্রার্থী সেলিম জাহাঙ্গীর কে নৌকা ও সিপিবি মনোনীত প্রার্থী এ্যাড. প্রশান্ত কুমার মন্ডল কে কান্তে প্রতিক বরাদ্ধ দেয়া হয়। সংরক্ষিত কাউনন্সিলর পদে ১২ টি ও সাধারণ কাউনন্সিলর পদে ৩৩ জন কে লটারির মাধ্যমে প্রতিক বরাদ্ধ দেয়া হয়েছে। ১ নং ওয়ার্ডে একমাত্র প্রার্থী হওয়ায় গাজী আলাউদ্দিন কে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষনা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা নির্বাচন অফিসার মোঃ কামাল উদ্দীন আহম্মেদ, উল্লেখ্য প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন রবিবার বিকেলে বিএনপি মনোনিত প্রার্থী মনিরুজ্জামান মনি শারিরীক অসুস্থতা দেখিয়ে লিখিত ভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে উপজেলা নির্বাচন অফিসার জানান। নির্বাচনে মোট ৪৯ টি মনোনয়ন পত্র জমা পড়ে। যারমধ্যে ১ নং ওয়ার্ডের কাউনন্সিলর পদে গাজী বজলুর রহমানের হলফনামায় স্বাক্ষর না থাকার কারণে তার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন অফিসার।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।