সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছা উপজেলা উপ-নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপি মনোনীত দু’জন প্রার্থীর মনোনয়নপত্র জমা | চ্যানেল খুলনা

পাইকগাছা উপজেলা উপ-নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপি মনোনীত দু’জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: খুলনার পাইকগাছা উপজেলার আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিতব্য উপ-নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপি মনোনীত দু’জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার দুপুর ১টায় আওয়ামীলীগ মনোনীত উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু উপজেলা নির্বাচন অফিসার কামালউদ্দীন আহম্মেদের কাছে মনোনয়ন পত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব আলী সানা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, সহ-সভাপতি সমীরণ সাধু, আনন্দ মোহন বিশ্বাস, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, প্রভাষক ময়নুল ইসলাম, অ্যাডভোকেট শেখ আবুল কালাম আজাদ, কাজল কান্তি বিশ্বাস, সহ দলীয় নেতাকর্মী, অপরদিকে, দুপুর দু’ টায় বিএনপি মনোনীত উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন, উপলো বিএনপি যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসেন ডাবলু, পৌর বিএনপি আহবায়ক অ্যাডভোকেট গাজী আব্দুস সাত্তার, সামছুল আলম পিন্টু, আসলাম পারভেজ, তুষার কান্তি মন্ডল, প্রনব কান্তি মন্ডল, কলিঙ্গ রাজ, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, আবুল হোসেন ও সাদ্দাম হোসেন। সহ দলীয় নেতা-কর্মী।
গত ১৭ জুলাই উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলীর মৃত্যুতে এ পদটি শুন্য হয়। উপজেলা নির্বাচন অফিসার কামালউদ্দীন আহম্মেদ বলেন, ৪টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। তার মধ্যে আওয়ামীলীগ ও বিএনপি মনোনীত দু’জন প্রার্থী উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার এ,বি,এম,খালিদ হোসেন সিদ্দিকী বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় সাড়ে ১২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তথ্যদাতাদের নিরাপত্তায় কঠোর বার্তা দেওয়ায়, প্রত্যাহার কেএমপি কর্মকর্তা

খুলনায় একাত্তর টেলিভিশন অফিসে চুরি: খোয়া গেছে ক্যামেরা, টেলিভিশন

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

খুলনার লবণচরায় সন্ত্রাসী সোহেল গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।