সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় সার্বেয়ার ও বীর মুক্তিযোদ্ধার সাথে অসৌজন্য মুলক আচরণে ইউএনও কাছে অভিযোগ | চ্যানেল খুলনা

পাইকগাছায় সার্বেয়ার ও বীর মুক্তিযোদ্ধার সাথে অসৌজন্য মুলক আচরণে ইউএনও কাছে অভিযোগ

পাইকগাছা: – পাইকগাছায় মুজিব বর্ষে গৃহহীনদের মাঝে ঘর বরাদ্ধ জন্য সরকারী খাস জমি উদ্ধার করতে যেয়ে স্থানীয় ভূমি অফিসের সার্বেয়ার ও স্থানীয় এক বীর মুক্তিযোদ্ধা কে অকথ্য ভাষায় গালি-গালাজ ও হুমকি দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ জামাল হোসেন অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মুজিব বর্ষ উপলক্ষে গৃহহীনদের মাঝে ঘর বরাদ্ধের জন্য উপজেলার মালথ গ্রামের বীর যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ জামাল হোসেন এলাকার কিছু গৃহহীনের মাঝে ঘর বরাদ্ধের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেন। আবেদন পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী তাকে মালথ এলাকায় সরকারী খাস জমির সন্ধান দিতে বলেন। তিনি ১০ জানুয়ারি রবিবার উপজেলা ভূমি অফিসের সার্বেয়ারের সাথে নিয়ে মালথ এলাকায় গিয়ে সরকারী খাস জমি পরিমাম করতে গেলে মালথ গ্রামের মৃত আনসার মোড়লের পুত্র মহাসিন মোড়ল, জিন্নাত মোড়ল, ইসলাম মোড়ল এসে সার্বেয়ারকে মারতে উদ্দ্যোত হয় এবং মুক্তিযোদ্ধা জামাল হোসেন কে অকথ্য ভাষায় গালিগালাজ ও অসৌজন্য মুলক আচারণ করে। এবং তারা বলতে থাকে যে এখানে কোন খাস জমি নেই। এখানে মুজিব বর্ষের কোন ঘর হবে না। আমরা ক্ষমতাসীন দলের এক শীর্ষ নেতার পরম আত্বীয়। আমাদের কেউ কিছু করতে পারবেনা বলে হুমকি দেন। নিজের আত্মসম্মানের কথা বিবেচনা করে বীর মুক্তিযোদ্ধা জামাল হোসেন এ অভিযোগ দিয়েছেন।

অভিযোগ ও গালি-গালাজ সম্পর্কে ইসলাম মোড়ল বলেন, আমাদের জমির পাশে অল্প খাস জমি আছে। আমাদের না জানিয়ে জমি-জমা মাপের জন্য আমাদের না জানানোর কারণে আমাদের সাথে স্থানীয় মুক্তিযোদ্ধা জামাল হোসেনের সাথে একটু কথাকাটাকাটি হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে বসে বিষটি মিমাংসা হয়ে গেছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন

খুলনায় সোমবার থেকে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৭ শিশু

খুলনায় বন্ধুদের বিরোধে প্রাণ গেল সাব্বিরের, আহত ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।