সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় শেখ হেলাল উদ্দীন এমপি ও বাবু এমপি’র পিতার সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

পাইকগাছায় শেখ হেলাল উদ্দীন এমপি ও বাবু এমপি’র পিতার সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন এর করোনা পজেটিভ হওয়ার তার এবং পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু এর পিতা এসএম ঈমাম উদ্দীন ষ্ট্রোক জনিত কারনে খুলনার একটি বে-সরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাদের দু’জনের দ্রুত সুস্থ্যতা কামনা করে পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের উদোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে শুক্রবার বিকালে সংগঠনের উপজেলা সভাপতি ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু এর সভাপতিত্বে ও যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আ’লীগের সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডল, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব প্রভাষক ময়নুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, মহিলা আ’লীগ নেত্রী শেখ জুলি, অর্চনা রাণী মন্ডল, প্রভাষক আব্দুল ওহাব বাবুল, যুবলীগ নেতা জগদীশ রায়, এম এম আজিজুল হাকিম, রাজু আহমেদ, দীপংকর মন্ডল, প্রসেনজিৎ ঢালী, শেখ আবু হানিফ সোহেল, জামাল হোসেন, শফি মোড়ল, গফ্ফার মোড়ল, জেলা ছাত্রলীগ নেতা পার্থ প্রতীম চক্রবর্তী, মিথুন দেবনাথ, মুক্ত অধিকারী, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক রায়হান পারভেজ রনি, প্রদীপ কুমার দত্ত, শাহীন শাহ বাদশা, রাসেল, আব্দুর রহিম, তুহিন সরদার, সাইফুর রহমান, সুমন বিশ্বাস, সুমন, জি এম বাবলু, আব্দুর রহিম, নয়ন, সাইফুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ রাইছুল ইসলাম। একইভাবে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জি, এম, ইকরামুল ইসলামের নেতৃত্ব গজালিয়া উত্তরপাড়া জামে মসজিদে মহান আল্লাহর কাছে দ্রুত সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া অনুষ্ঠানে এলাকার শতশত মুসল্লী অংশগ্রহন করেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন

খুলনায় সোমবার থেকে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৭ শিশু

খুলনায় বন্ধুদের বিরোধে প্রাণ গেল সাব্বিরের, আহত ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।