সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছায় মুজিববর্ষে জমির দলিল ও ঘর পেয়ে মহাখুশিতে প্রধানমন্ত্রী'র প্রতি কৃতজ্ঞ | চ্যানেল খুলনা

পাইকগাছায় মুজিববর্ষে জমির দলিল ও ঘর পেয়ে মহাখুশিতে প্রধানমন্ত্রী’র প্রতি কৃতজ্ঞ

পাইকগাছা উপজেলায় শনিবার সকালে  বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ঘোষানুযায়ী দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে নব নির্মিত পাকা ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী  বঙ্গবন্ধু স্যাটেলাইট’র মাধ্যমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করে সুফলভোগীদের উন্নত জীবন গঠন বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সোনার বাংলা গড়তে দেশে কোন ঠিকানা বিহীন বা গৃহহীন মানুষ থাকবে না বলে ঘোষনা দেন। এ কার্যক্রমের অংশ হিসেবে খুলনার পাইকগাছা উপজেলা প্রশাসন ২২০ ভুমিহীন ও গৃহহীন পরিবারের বসবাসের জন্য জমির দলিল ও নতূন ঘরের চাবি তুলে দিয়েছেন। উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা-কয়রার এমপি মোঃ আকতারুজ্জামান বাবু। উপজেলা নির্বাহী অফিসার এ,বি,এম, খালিদ হোসেন সিদ্দিকী’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর,সহকারী কমিশরার (ভূমি) মোহামামদ আরাফাতুল আলম। উদ্বোধনী সভায় আরোও উপস্থিত উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস,সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহীদুল্লাহ, ইউপি চেয়ারম্যান রুহুল আমীন বিশ্বাস,আঃ মজিদ গোলদার,কওসার আলী জোয়াদ্দার,আবু জাফর সিদ্দিকী রাজু, কে,এম,আরিফুজ্জামান তুহিন, এসএম এনামূল হক,রিপন কুমার মন্ডল,উপজেলা কৃষকলীগের আহবায়ক প্রভাষক ময়নুল ইসলাম,জেলা যুবলীগ নেতা জসিমউদ্দীন বাবু, প্যানেল চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটন ,যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম,পৌর ছাত্রলীগের সম্পাদক রায়হান পারভেজ রনি, সহ গনমাধ্যম কর্মী, সুফলভোগী পরিবার ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এমপি আকতারুজ্জামান বাবু, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী সহ অতিথিবৃন্দ শিববাটিস্থ কপোতাক্ষ নদের তীরে আলোকদ্বীয়ায় সুফলভোগীদের মাঝে নতূন ঘর ও তার চাবি হস্তান্তর করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় সাড়ে ১২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তথ্যদাতাদের নিরাপত্তায় কঠোর বার্তা দেওয়ায়, প্রত্যাহার কেএমপি কর্মকর্তা

খুলনায় একাত্তর টেলিভিশন অফিসে চুরি: খোয়া গেছে ক্যামেরা, টেলিভিশন

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

খুলনার লবণচরায় সন্ত্রাসী সোহেল গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।