সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

পাইকগাছায় মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে পাইকগাছা উপজেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা সুপার মার্কেটের ছাদে আগামী দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনকে বিজয়ী করতে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাসুমা বেগমের সবাপতিত্বে ও প্রভাষক বজলুর রহমানের সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসন থেকে নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী রশীদুজ্জামান মোড়ল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী, জেলা পরিষদ সদস্য নাহার আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, পৌর প্যানেল মেয়র কবিতা রানী দাশ, কাউন্সিলর আসমা বেগম, রাফেজা খানম, ইউপি সদস্য এসনেয়ারা বেগম, হাসিনা বেগম, শাহনারা বেগম, মর্জিনা বেগম, রাধিকা গোলদার, রওশনয়ারা বেগম, ঝরনা দাশ, মেরী সরকার সোনাবান বেগম, কেয়া আক্তার, নাছিমা বেগম, রুবিনা আক্তার প্রমুখ।

অপর দিকে বিকেলে একই স্থানে যুব মহিলা লীগের নির্বাচনী প্রস্তুতি সভা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ময়না বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফাতেমাতুজ জহুরা রুপার সঞ্চারনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) নৌকা মার্কার মনোনীত প্রার্থী রশীদুজ্জামান মোড়ল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট সেলিনা আক্তার পিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক মনোয়ারা খাতুন শিউলী, জেলা যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানা রচনা, শিমু আক্তার, আকলিমা খাতুন তুলি, অ্যাডভোকেট শিউলী আক্তার লিপি, অ্যাডভোকেট রোজনীল সরকার, জান্নাতুল হাওয়া শান্তা প্রমুখ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন

খুলনায় সোমবার থেকে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৭ শিশু

খুলনায় বন্ধুদের বিরোধে প্রাণ গেল সাব্বিরের, আহত ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।