সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় বিসিআরএল প্রকল্পের মতবিনিময় অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

পাইকগাছায় বিসিআরএল প্রকল্পের মতবিনিময় অনুষ্ঠিত

পাইকগাছায় বিল্ডিং ক্লাইমেট রেসিলিয়েন্ট লাইভলিহুডস ভালনারেবল ল্যান্ডস স্ক্যাপস ইন বাংলাদেশ (বিসিআরএল) প্রকল্পের এক মতবিনিময় সভা বুধবার সকালে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বিসিআরএল প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন মজুমদার। বক্তব্য রাখেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী, বিসিআরএল প্রকল্পের ফারমার্স অরগানাইজেসন ফ্যাসিলিটেটর শিশির হালদার, উদ্ভীদ সংরক্ষণ কর্মকর্তা বিশ^জিৎ দাশ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, শেখ তোফায়েল আহম্মেদ তুহিন, এসএম মফিজুর রহমান, এনামুল হক, আনোয়ার হোসেন, ইমরান সরদার, মৃণাল সরদার, রুবাইয়া খাতুন, জান্নাতুল ফেরদৌসী মুনিয়া, তারিফুর রহমান, সুব্রত দেবনাথ, ইউপি সদস্য আয়ুব আলী, কৃষক রিনা পারভীন, লাভলী মন্ডল, লিপা মন্ডল, বন্ধনা রানী সরদার, রাখী সরকার।

উল্লেখ্য, গ্লোবাল এনভারমেন্ট ফ্যাসিলিটি এবং বিশ^ খাদ্য ও কৃষি সংস্থার অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৫ বছর মেয়াদী বিসিআরএল প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের আওতায় দেশের ৯টি উপজেলায় কার্যক্রম পরিচালনা করা হবে। যার মধ্যে খুলনার পাইকগাছা, বটিয়াঘাটা ও ডুমুরিয়া সহ ৩টি উপজেলা রয়েছে। এ প্রকল্পের মূল লক্ষ ও উদ্দেশ্য হলো, জলবায়ু পরিবর্তন জনিত পরিবর্তিত পরিস্থিতিতে কৃষকের করণীয়, কৃষকের জীবনমান উন্নয়ন, ফসলের উৎপাদন, স্বাভাবিক রাখা ও উৎপাদন বাড়ানো, উপযোগী কৃষিপণ্য বাজারজাত করণে পরিবহন ব্যবস্থার জন্য কুলিং ভ্যানের ব্যবস্থা, কৃষি যন্ত্রপাতি সরবরাহ, শতভাগ মহিলা দ্বারা ভার্মি কম্পোষ্ট উৎপাদন, বীজ ব্যাংক স্থাপন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে উন্নত বাজার ব্যবস্থাপনা, সেচ ব্যবস্থার উন্নয়ন, মিনিপুকুর খনন করে পানি সংরক্ষণ নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ, কৃষক সংগঠনের মাধ্যমে সকল সুবিধা নিশ্চিত করা।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।