সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছায় বিদ্যুৎ উপকেন্দ্রে নাশকতার চেষ্টা | চ্যানেল খুলনা

পাইকগাছায় বিদ্যুৎ উপকেন্দ্রে নাশকতার চেষ্টা

পাইকগাছায় এবার বিদ্যুৎ উপকেন্দ্রে নাশকতার চেষ্টা করেছে দূর্বৃত্তরা। দূর্বৃত্তরা ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার সলুয়াস্থ বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল জাতীয় দ্রব্য দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা করে। পাহারারত লোকজন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় বিদ্যুৎ কেন্দ্রের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার সিদ্দিকুর রহমান তালুকদার বলেন।

পল্লী বিদ্যুৎ সমিতির এ কর্মকর্তা বলেন, উপজেলার হরিঢালী ইউনিয়নে সলুয়াস্থ পাইকগাছা-খুলনা প্রধান সড়কের পাশে পল্লী বিদ্যুতের একটি উপকেন্দ্র রয়েছে। উপকেন্দ্রে বুধবার ভোর সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করার মাধ্যমে নাশকতার চেষ্টা করে। এ সময় আমাদের দুইজন লোক দায়িত্বরত থাকায় উপকেন্দ্রের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি জানার পর সার্কেল ও থানা পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে ওসি ওবাইদুর রহমান জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় বিশ্ব শিশু সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খুলনার চার উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

খুলনায় সাব-রেজিস্ট্রারকে অস্ত্র ঠেকিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, আধাঘণ্টা পর ফিরলেন

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

সেনহাটি ইউপি চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী সাদ্দামের প্রচেষ্টায় চক্ষু চিকিৎসা ক্যাম্প

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকবে খুলনা মেট্রোপলিটন পুলিশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।