সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছায় প্রথম স্ত্রীকে গোপন করে দ্বিতীয় বিয়ের অভিযোগে থানায় মামলা;স্বামী শ্বাশুড়ী আটক | চ্যানেল খুলনা

পাইকগাছায় প্রথম স্ত্রীকে গোপন করে দ্বিতীয় বিয়ের অভিযোগে থানায় মামলা;স্বামী শ্বাশুড়ী আটক

পইকগাছায় প্রথম স্ত্রীকে অ-স্বীকার করে দ্বিতীয় বিয়ে করার অভিযোগে স্বামী-শ্বাশুড়ী ও ননদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ নির্যাতিত নারীর স্বামী ও শ্বাশুড়ী গ্রেপ্তার করেছেন। এ ঘটনাটি ঘটেছে উপজেলার হরিদাশ কাঠি গ্রামে।
থানায় মামলার বিবরনে জানাগেছে ৭ বছর পুর্বে ঢাকায় গার্মেন্টস চাকুরী সুত্রে হরিদাশ কাঠির হয়বত আলীর ছেলে মীর তৈয়েবুরের সাথে পিরোপুরের রুমা নামে এক গার্মেন্টস কর্মির সাথে পরিচয় হয়। এক পর্যায়ে বন্ধুত্ব ও বিগত ২০১৬ সালের ১ আগস্টে দু’জনের বিয়ে হয়। পরবর্তীতে এ দম্পত্তি মাঝে মধ্যে গ্রামের বাড়ীতে আসত। এদের সংসারে ৪ বছরের তোবা নামে একটি কন্যা সন্তান রয়েছে। সংসার জীবনের এক পর্যায়ে তৈয়েবুর প্রথম স্ত্রীকে এড়িয়ে প্রলোভনে পড়ে দ্বিতীয় বিয়ে করলে সংসারে অশান্তি দেখা দেয় এবং দ্বিতীয় স্ত্রী এক সময় স্বামীর পুরো নিয়ন্ত্রন নিয়ে নেয়। এর জন্য রুমা শ্বাশুড়ি ও ননদকে দায়ী করেছেন। পরবর্তীতে তৈয়েবুর রুমাকে নির্যাতন করে অ-স্বীকার করলে শেষ পর্যন্ত সে স্বামী-শ্বাশুড়ী ও ননদের বিরুদ্ধে সোমবার থানায় মামলা করেছেন,যার নং-২। এ মামলায় ইন্সপেক্টর (অপারেশন) দেবাশীষ বিশ্বাস তৈয়েবুর ও মা পারুল বেগমকে গ্রেপ্তার করেছেন। ওসি মোঃ এজাজ শফী জানান, নারী-শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত আসামী ছেলে ও তার মাকে আদালতে প্রেরন করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনার চার উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

খুলনায় সাব-রেজিস্ট্রারকে অস্ত্র ঠেকিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, আধাঘণ্টা পর ফিরলেন

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

সেনহাটি ইউপি চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী সাদ্দামের প্রচেষ্টায় চক্ষু চিকিৎসা ক্যাম্প

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকবে খুলনা মেট্রোপলিটন পুলিশ

রূপসায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৮ দোকান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।