সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, শীতবস্ত্র ও জলাধার বিতরণ | চ্যানেল খুলনা

পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, শীতবস্ত্র ও জলাধার বিতরণ

পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, পানির ট্যাংকি, শীতবস্ত্র প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে বিভিন্ন এলাকার প্রতিবন্ধীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

রোববার সকালে লক্ষ্মীখোলা কলেজিয়েট মাঠে উপজেলা অভিভাবক প্রতিবন্ধী ফোরাম এ কর্মসূচির আয়োজন করে। অধ্যক্ষ মেছবাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী। সম্মানিত অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লস্কর ইউনিয়ন অক্সিজেন ব্যাংক ও কাগজী প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরন সাধু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, প্রতিবন্ধী অভিভাবক উন্নয়ন ফোরামের সভাপতি প্রজিৎ কুমার রায়, ডাঃ কে এম শহিদুল ইসলাম, প্রতিবন্ধী সহকারী শিক্ষক সুভাষ চন্দ্র মন্ডল, শিক্ষক আশরাফ হোসেন, প্রভাষক আব্দুল ওহাব বাবলু, ময়না বেগম ও প্রতিবন্ধী নুরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে ৩৫টি হুইল চেয়ার, ৫০টি শীতবস্ত্র, ২টি পানির জলাধার, ১ টি টিউবওয়েল, ২০ টি পানির পট ও এক সেট বই উপহার দেওয়া হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।