সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় প্রতিপক্ষদের বিরুদ্ধে শরীকদারের ভিটেবাড়ীর জমি জোরকরে দখলে রাখার চেষ্টা | চ্যানেল খুলনা

পাইকগাছায় প্রতিপক্ষদের বিরুদ্ধে শরীকদারের ভিটেবাড়ীর জমি জোরকরে দখলে রাখার চেষ্টা

পাইকগাছা : – পাইকগাছায় জরিপে রেকর্ডকৃত ভিটেবাড়ীর দখলীয় সম্পত্তি নিয়ে প্রতিপক্ষরা বিভিন্ন দপ্তরে অভিযোগ করে হয়রানী করছেন বলে অভিযোগ উঠেছে। এ বিরোধের জের ধরে দু’পক্ষই থানায় পাল্টা-পাল্টি জিডি করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয়পক্ষকে স্ব-স্ব অবস্থানে থাকার নির্দেশনা দিয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার কপিলমুনি ইউনিয়নের বিরাশী গ্রামে।

জানাগেছে বিরাশী গ্রামে ভিটেবাড়ী সম্পত্তি নিয়ে স্থানীয় মৃতঃ মুক্তার মোড়লের ছেলে ইকবাল মোড়ল ও তাদের শরীকদার শুকুর আলী ও আলীমুদ্দীন মোড়ল গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয় ভাবে বসাবসির পর সমাধান না হলেও দেওয়ানী আদালতে মামলা এমনকি থানা পর্যন্ত গড়ালেও মিমাংসা হয়নি। অভিযোগ রয়েছে মামলায় জড়িয়ে ইকবাল মোড়ল পেশী শক্তিবলে শরীকদার শুকুর আলী গংদের সম্পত্তি অবৈধভাবে দখলে রাখার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত থানায় জিডি করেছেন। যদিও ইবকাল মোড়ল ইতোপুর্বে অভিযোগ করেছেন শুকুর আলী গংরা থানায় জিডি করে জোর করে জমি দখলের পাঁয়তারা করছেন। এ সম্পর্কে শুকুর আলী সহ ইনতাজ মোড়ল গংরা জানান,বিরাশী মৌজায় বিআরএস জরিপে ভিটেবাড়ীস্থ ১৬৫ খতিয়ানের ৩০৮ দাগে-৯ শতক জমি ইনতাজ,আক্কাজ ও তালেবের নামে রেকর্ড হয়েছে যার খাজনাও পরিশোধ রয়েছে। তেমনি আলীমুদ্দীন মোড়লও ১২০ খতিয়ানে একই দাগে ১০ শতক জমি রেকর্ড হয়েছে। একইভাবে ইবকাল মোড়ল তার ভাইদের নামে ২৪৪ খতিয়ানে ৩০৮ দাগে ১০ শতক জমি রেকর্ড পেয়েছে। শুকুর আলী গংরা অভিযোগ করেছেন ইকবাল মোড়ল জোর জুলুম করে এমনকি মামলা দিয়ে আমাদের বসতবাড়ী ও গাছপালা লাগানো সম্পত্তি দখল করে রাখতে চাচ্ছে। এ বিষয়ে ইন্সপেক্টর তদন্ত মোঃ আশরাফুল আলম জানান,দু’পক্ষই থানায় জিডি করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয়কে স্ব-স্ব অবস্থানে থাকার নির্দেশনা দিয়েছেন। যেহেতু আদালতে মামলা রয়েছে সেকারনে আদালতের সিদ্ধান্ত চুড়ান্ত হবে বলে তিনি মন্তব্য করেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।