সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় নৌকা প্রতীকের প্রচারণায় জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ | চ্যানেল খুলনা

পাইকগাছায় নৌকা প্রতীকের প্রচারণায় জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ

পাইকগাছা :-পাইকগাছা পৌরসভা নির্বাচনে মেয়র সেলিম জাহাঙ্গীরের নৌকা প্রতীকের পক্ষে প্রচারণার অংশ হিসেবে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়, গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করেছেন জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ রোববার বিকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নির্বাচনী মতবিনিময় করেন। এরপর পৌর সদরের বিভিন্ন স্থানে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করার মাধ্যমে নৌকা প্রতীকে ভোট দিতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। এ সময় নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। এ জন্য আওয়ামী লীগ সব সময় নির্বাচনকে গুরুত্ব দিয়ে থাকে। নির্বাচনের মাধ্যমে যেমন সরকার গঠন করেছে, তেমনি স্থানীয় সরকার নির্বাচনেও দলীয় প্রার্থী মনোনীত করেছে। নেতৃবৃন্দ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনে নৌকা প্রতীকের বিপক্ষে যদি কেউ অবস্থান নেয় তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। নেতৃবৃন্দ পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ জানুয়ারী অনুষ্ঠিতব্য নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে মেয়র সেলিম জাহাঙ্গীরকে পুনরায় নির্বাচিত করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপুর সঞ্চালনায় পৃথক কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি বাবুল রানা। প্রধান বক্তা ছিলেন, জেলা সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী। বিশেষ বক্তা ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাডঃ সোহরাব আলী সানা। বক্তব্য রাখেন, আওয়ামী লীগনেতা রফিকুর রহমান রিপন, বেগ লিয়াকত হোসেন, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মুন্সি মাহবুব আলম সোহাগ, মোজাফফর মোল্লা, রফিকুল ইসলাম রাবু, খায়রুল আলম, সায়েদুজ্জামান সম্রাট, এসএম আকিল উদ্দীন, অমীয় অধিকারী, রণজিৎ ঘোষ, শফিকুর রহমান পলাশ, ফয়েজুল ইসলাম, মীর বরকত আলী, দেবদুলাল বাড়ই বাপ্পি, আমির হোসেন, এসএম রাসেল, আব্দুল কাদের শেখ, মেয়র সেলিম জাহাঙ্গীর, হেমেশ চন্দ্র মন্ডল, প্রভাষক ময়নুল ইসলাম, জিএম ইকরামুল ইসলাম, তৃপ্তি রঞ্জন সেন, হাসান রুমি, কাজী শাখাওয়াত হোসেন পাপ্পু, জগদিশ রায়, শেখ আবুল কালাম আজাদ, জি এম মিজানুর রহমান মিজান, রমেশ মন্ডল, এম এম আজিজুল হাকিম, জেলা ছাত্রলীগনেতা পার্থ প্রতীম চক্রবর্তী, সাব্বির হোসেন, ফাতেমা তুজ জোহুরা রূপা, নাজমা কামাল ও ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।