সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছায় নেতৃবৃন্দের কবর জিয়ারত করেছেন ৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল আলম | চ্যানেল খুলনা

পাইকগাছায় নেতৃবৃন্দের কবর জিয়ারত করেছেন ৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল আলম

খুলনা – ৬ আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার জি এম মাহবুবুল আলম উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, মাজার, প্রয়াত নেতৃবৃন্দের কবর জিয়ারত ও দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।

তিনি মঙ্গলবার দিনভর কপিলমুনি জাফর আউলিয়া মাজার জিয়ারত, কপিলমুনি বাজারে ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময়, সাবেক এমপি খুলনা-৬, এডভোকেট শেখ নুরুল হকের কবর জিয়ারত, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও খুলনা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার শেখ শহিদুল্লাহর পিতা শেখ মোহাম্মদ আলীর কবর জিয়ারত, পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ বেলাল উদ্দিন বিলুর কবর জিয়ারত, পাইকগাছা উপজেলা যুবলীগের সভাপতি এস এম শামসুর রহমানের পিতার কবর জিয়ারত শেষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও পাইকগাছা পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের সাথে মতবিনিম করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, কয়রা আমাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সবুর ঢালী, কয়রার সাবেক আওয়ামী লীগের প্রবীণ নেতা ওজিয়াউর রহমান গাজী, পাইকগাছা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এস এম শামসুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, দপ্তর সম্পাদক গৌরাঙ্গ মন্ডল, সোলাদানা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আজিজুর রহমান লাভলু, পাইকগাছা বাজারের ব্যবসায়ী নেতা মোহাম্মদ নুরুজ্জামান সরদার, কয়রা উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাহাবুদ্দিন মালি, কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, আশরাফুল ইসলাম রাবু, মোহাম্মদ মিন্টু মোড়ল, বি এম রায়হান, তন্ময় মন্ডল প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।