সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় নির্মানাধীন পিচের রাস্তায় নিম্মমানের ইট-খোয়া বন্ধে ইউএনও দপ্তরে অভিযোগ | চ্যানেল খুলনা

পাইকগাছায় নির্মানাধীন পিচের রাস্তায় নিম্মমানের ইট-খোয়া বন্ধে ইউএনও দপ্তরে অভিযোগ

খুলনার পাইকগাছায় একটি নির্মাণাধীন পিচের রাস্তায় নিম্মমানের ইট,খোয়া ও বালি ব্যবহার করায় উপজেলা নির্বাহী অফিসার দপ্তরে গণস্বাক্ষরিত অভিযোগ হয়েছে।

অভিযোগে প্রকাশ, উপজেলার ঘোষাল-মটবাটী গ্রামের ভিতরে এক কিলোমিটার পিচের রাস্তায় প্রাথমিক কাজ শুরু হয়। এক বছরের অধিক সময় চলে গেলেও কাজ শেষ হয়নি। রাস্তা খুঁড়ে রাখার ৮ মাস পরে তাতে কাঁদা মিশ্রিত বালি ব্যবহার করা হয়েছে। সম্প্রতি রাস্তায় ব্যবহার করা হচ্ছে খুবই নিম্নমানের ইটের খোয়া। অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এ রাস্তায় সিডিউল অনুযায়ী পিকিট ব্যবহার করতে বলায় কাজে নিয়োজিত দায়িত্বরতরা কোন গুরুত্ব না দিয়ে ইচ্ছেমতো কাজ করছে। একারণে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে বুধবার সকালে গণস্বাক্ষরিত লিখিত অভিযোগ করেছেন।এলাকাবাসীর দাবী নিম্মমানের ইট সামগ্রীর পরিবর্তে সিডিউল মোতাবেক মালামাল ব্যবহার করা হোক।

এব্যাপারে ঠিকাদার আছমত আলীর সাথে মুঠোফোনে বার বার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করে পরে তা বন্ধ করে রাখায় তার মতামত নেওয়া সম্ভব হয়নি।

উপজেলা প্রকৌশলী অফিসে যোগাযোগ করা হলে সহকারী প্রকৌশলী আব্দুল্লা আল মামুন জানান. কাজটা সাবলীজে অন্য কেউ করছেন। উপজেলা নির্বাহী অফিসার অভিযোগ পেয়েছেন বলে জানান। তবে তিনি বলেন যিনিই কাজ করেন না কেন তা সঠিক ভাবে করতে হবে। নয়-ছয় করে কোন কাজ করা যাবেনা।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।