সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় ডা.শহীদ-উল্ল্যাহ'র ব্যক্তিগত পক্ষ থেকে মসজিদে অনুদান প্রদান | চ্যানেল খুলনা

পাইকগাছায় ডা.শহীদ-উল্ল্যাহ’র ব্যক্তিগত পক্ষ থেকে মসজিদে অনুদান প্রদান

পাইকগাছা : – পাইকগাছার সোলাদানা ইউপির বেতবুনিয়া বাইতুন মামুর জামে মসজিদের উন্নয়ন কল্পে খুলনা জেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও বি এম এ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অধ্যাপক ডা. মোহাঃ শেখ শহীদউল্ল্যাহ ব্যক্তিগত তহবিল থেকে দশ হাজার টাকা অনুদান দিয়েছেন।

বুধবার বিকেলে অত্র মসজিদের সভাপতি খানজাহান আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালেক সরদার ও মসজিদের ইমাম তোফায়েল হোসেন এর নিকট ব্যক্তিগত তহবিলের টাকার চেক তুলে দেন। চেক বিতরণ ও মতবিনিময় কালে ডা.শহিদউল্ল্যাহ বলেন, মসজিদ হল পৃথিবীর সর্বোচ্চ পবিত্র স্থান আর ধর্ম হল সর্বশ্রেষ্ট শাষন ব্যবস্থা। কেউ যদি ইসলাম ধর্ম পরিপূর্ণভাবে মেনে চলেন তাহলে সে কোন প্রকার অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হতে পারেনা। এভাবে সমাজের প্রতিটি মানুষ ধর্মীয় অনুশাষন যথাযথভাবে মেনে চললে সমাজ থোকে অন্যায় অত্যাচার দুর করা সম্ভব।

এসময় আরো উপস্থিত ছিলেন এড. শিবু প্রসাদ সরকার, প্রভাষক মনোরঞ্জন মন্ডল, শিক্ষক রফিকুল ইসলাম, ওয়াজেদ আলী সরদার, নাজমুল হোসেন,অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।