সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় ট্রলির চাপায় বৃদ্ধ নিহত | চ্যানেল খুলনা

পাইকগাছায় ট্রলির চাপায় বৃদ্ধ নিহত

পাইকগাছায় বেপরোয়া গতির যান্ত্রিক দানব ইট বোঝাই ট্রলির ধাক্কায় অমূল্য রায় নামে ষাটোর্ধ এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (২১ জানুয়ারি) সকালে লাশের সুরতহালশেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাদঁখালীর গড়েরডাঙ্গা গ্রামের অমূল্য রায় (৬২) তার বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে রোদ পোহাচ্ছিলেন।

এ সময় স্থানীয় আ: মান্নান গাজীর ইটভাটা থেকে কালিদাশ পুরের মৃত মোকছেদ গাজীর দু’ছেলে ইউসুফ ও খানজাহান গাজী বেপরোয়া গতিতে ইটবোঝাই ট্রলি চালিয়ে যাচ্ছিলেন। ওই ট্রলির তেমন কোনো ব্রেক না থাকায় এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ষাটোর্ধ ওই বৃদ্ধের গায়ের উপর উঠে গেলে তিনি মারাত্মকভাবে জখম হন। স্থানীয়রা ও বাড়ির লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন দুপুর ৩টার দিকে তার মৃত্যু হয়।

সর্বশেষ এ ঘটনায় নিহতের ছেলে রঞ্জন রায় বেপরোয়া গতির যান্ত্রিক দানব ট্রলির চালক ইউসুফ ও সহোদর খানজাহান গাজীর বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে পাইকগাছা থানায় একটি মামলা দায়ের করেন।
ইতোমধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তা মোল্যা শাহাদাৎ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ট্রলিটি জব্দ করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিয়াউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে। শুক্রবার সকালে লাশের সুরতহাল রিপোর্টশেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

নিহতের ছেলে রঞ্জন রায়ের করা মামলার আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে বলেও জানান তিনি।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কয়রায় গরুবাহী নছিমন উল্টে নিহত ১, আহত ৩

কৃতি শিক্ষার্থীদের হাতে আইজিপি শিক্ষাবৃত্তি তুলে দিলেন কেএমপি কমিশনার

দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই

কেসিসি প্রশাসকের আশ্বাসে পাটশ্রমিকদের কর্মসূচি স্থগিত

খুলনায় মসজিদের বারান্দায় দিনমজুরের মরদেহ উদ্ধার

খুলনায় র‍্যাবের গাড়ি ভাঙচুর করে ২ আসামি ছিনিয়ে নিল জনতা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।