সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছায় জেলে নারী ও ঋষি সমাজের সদস্যদের মাঝে নগদ অর্থ প্রদান | চ্যানেল খুলনা

পাইকগাছায় জেলে নারী ও ঋষি সমাজের সদস্যদের মাঝে নগদ অর্থ প্রদান

পাইকগাছায় জেলে নারী ও বাঁশ-বেতের পণ্য তৈরীকারী ঋষি সমাজের সদস্যদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। দাতা সংস্থা ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেড এর বাস্তবায়িত অল্টার প্রকল্প ফেজ-২ এর আওতায় এ অর্থ প্রদান করা হয়।

মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নতুন ২০টি জেলে নারী দলকে ৪৫ হাজার টাকা ও ১০টি ঋষি দলকে ২৫ হাজার টাকা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন সুফলভোগীদের মাঝে এ অর্থ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, প্রকল্পের সিনিয়র কমিউনিটি মবিলাইজার চিত্তরঞ্জন মন্ডল, সাকিব শেখ, কমিউনিটি মবিলাইজার নাসরিন নাহার ও সুপ্রিয়া মন্ডল।

উল্লেখ্য, অ্যাওসেড এর অল্টার প্রকল্প থেকে সমুদ্রগামী জেলেদের নিরাপত্তা সামগ্রী এবং জলবায়ু পরিবর্তনের কারণে সরাসরি ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে উন্নত বীজ, সার, চারা গাছ ও প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।