সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছায় জাতীয় ভোটার দিবস পালিত | চ্যানেল খুলনা

পাইকগাছায় জাতীয় ভোটার দিবস পালিত

পাইকগাছায় ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাচন অফিস এ কর্মসূচীর আয়োজন করে। শনিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে “সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাশ, ওসি (অপারেশন) রঞ্জন কুমার গাইন।

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ছামিউল আলম। সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহতারম বিল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রভাষক স্বপন কান্তি ঘোষ, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাপ হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, শিক্ষার্থী আনিকা ও হাওয়া খাতুন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

৭ দফা দাবিতে খুলনা জেলা প্রশাসককে দলিল লেখক সমিতির স্মারকলিপি

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন ভর্তি ১৫৩

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।