সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় জাতীয় পার্টীতে বিভিন্ন দলথেকে অর্ধশতাধিক ব্যক্তির যোগদান | চ্যানেল খুলনা

পাইকগাছায় জাতীয় পার্টীতে বিভিন্ন দলথেকে অর্ধশতাধিক ব্যক্তির যোগদান

পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয় পার্টীর চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নুর নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে বিভিন্ন দলথেকে অর্ধশতাধিক ব্যক্তি জাতীয় পার্টীর কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টীতে যোগদান করেছেন। রবিবার বিকালে হরিঢালী ইউনিয়ন জাতীয় পার্টীর কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে মোঃ মশিয়ার রহমান ও বেল্লাল গাজীর নেতৃত্বে মোঃ সেলিম গাজী, আব্দুল্লাহ গাজী, রাজু গাজী, রেজাউল শেখ, আলামিন সরদার, বাবলু বিশ্বাস, রফিকুল শেখ, গফফার শেখ সহ অর্ধশতাধিক ব্যক্তি জাতীয় পার্টীতে যোগদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা জাপার সাবেক যুগ্ন-সম্পাদক ও নির্বাচনী সমন্বয়ক সামছুল হুদা খোকন, পৌর জাপার সভাপতি গাজী আব্দুস সামাদ। লতা ইউনিয়ন জাপার সভাপতি সাংবাদিক কৃষ্ণ রায়, জাপানেতা মীর ওসমান গনী, পৌর জাপার সাংগঠনিক সম্পাদক গাজী মুজিবর রহমান, হরিঢালী ইউনিয়ন জাপার সাধারন সম্পাদক সাদেক আলী শেখ, হরিঢালী ইউনিয়ন জাপার সহ-সভাপতি ইউলাদ গোলদার, আমীর আলী গাজী, ওয়াজেদ গোলদার, যুগ্ন সম্পাদক মাফিকুল মোড়ল, সাংগঠনিক সম্পাদক আব্দুল সরদার জমিদার, যুগ্ন সম্পাদক শুকুর আলী কাগজী, জাপানেতা ও সেনাবাহিনী কোচ দেবাশীষ সানা, মোঃ মনিরুল ইসলাম, সামছুর রহমান, আব্দুল হালিম গাজী, মোস্তাজুল সরদার, আনন্দ বিশ্বাস, প্রচার সম্পাদক মোঃ ফজর আলী সরদার, রেজাউল মোড়ল, আকিম উদ্দিন, আসলাম ফকির, আব্দুল হালিম মোড়ল, তাছের গাজী, রফিকুল মোড়ল, ইকবাল গোলদার, সাজ্জাত বিশ্বাস, মশিয়ার সরদার, নুর ইসলাম মোড়ল, হায়দার শেখ, আবুল মোড়ল ও কামাল গাজী।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

পাইকগাছায় নদীর তীর থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার ​

প্রয়োজনে টাকার বিনিময়ে প্লাস্টিক ও পলিথিনবর্জ্য সিটি কর্পোরেশন কিনে নিবে : কেসিসি প্রশাসক মঞ্জু

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী খুলনা আসছেন মঙ্গলবার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

কেসিসি মহানগরীকে সবুজায়নের জন্য উদ্যোগ নিয়েছে : নজরুল ইসলাম মঞ্জু

২৮ বছরের প্রথা ভেঙে কেডিএ চেয়ারম্যান পদে বেসামরিক নিয়োগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।