সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত | চ্যানেল খুলনা

পাইকগাছায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

পাইকগাছায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে “স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু।

উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ওসি ওবাইদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, উপজেলা প্রকৌশলী শাফিন সোয়েব, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পরিসংখ্যান কর্মকর্তা কবিরুল ইসলাম, সহকারী অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস ও প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনায় ছাত্রদলের সাবেক নেতাকে গুলি করে হত্যা

খুলনায় ডিপো থেকে তেল উত্তোলন শুরু

খুলনা জেলা পরিষদের নতুন প্রশাসক এস এম মনিরুল হাসান (বাপ্পী)

খুলনায় জ্বালানি তেল বিপণন বন্ধ রেখে ব্যবসায়ীদের কর্মসূচি

খুলনায় দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী দুই ভাই জখম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।