সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় জ্বালানি তেল বিপণন বন্ধ রেখে ব্যবসায়ীদের কর্মসূচি | চ্যানেল খুলনা

খুলনায় জ্বালানি তেল বিপণন বন্ধ রেখে ব্যবসায়ীদের কর্মসূচি

ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ রেখেছেন খুলনার জ্বালানি তেল ব্যবসায়ীরা। শনিবার (১৪ মার্চ) সকাল ৮টা থেকে তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখার কর্মসূচি পালন করছেন তাঁরা।

জানা গেছে, চাহিদা অনুযায়ী জ্বালানি তেল না পাওয়ায় পদ্মা, মেঘনা ও যমুনার ডিপো থেকে খুলনাসহ ১৫ জেলায় তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখা হয়েছে।

এ বিষয়ে দুপুর ১২টায় খুলনা ট্যাংকলরি ওনার্স ভবনে জ্বালানি ব্যবসায়ী সংশ্লিষ্ট চারটি সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে এক জরুরি বৈঠক হয়।

বৈঠকে মালিক সমিতির নেতারা বলেন, আগে চাহিদা অনুযায়ী প্রতিটি ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ করা হতো। চলমান বৈশ্বিক সংকট দেখিয়ে বিপিসির নির্দেশে চাহিদা মোতাবেক তেল সরবরাহ করছে না।

বক্তারা বলেন, খুলনা বিভাগসহ ১৫ জেলায় প্রতিদিন অকটেন, পেট্রল, ডিজেলসহ সব ধরনের জ্বালানি তেলের চাহিদা ৪০ থেকে ৪৫ লাখ লিটার। সেখানে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে ৯ লাখ লিটার। ফিলিং স্টেশন, এজেন্সি ও মালিকেরা তিনটি তেল ডিপো থেকে দেড় লাখ হারে সাড়ে চার লাখ লিটার বৃদ্ধির করার প্রস্তাব দিলে বিপিসি সে প্রস্তাব না মানায় জ্বালানি ব্যবসায়ীরা স্বেচ্ছায় তেল উত্তোলন ও বিপণন বন্ধ করে দিয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির সহসভাপতি শেখ মুরাদ হোসেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।