সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছায় গেটের পাট ভেঙ্গে লবণ পানিতে এলাকা প্লাবিত:বোর ধানের ব্যাপক ক্ষতি | চ্যানেল খুলনা

পাইকগাছায় গেটের পাট ভেঙ্গে লবণ পানিতে এলাকা প্লাবিত:বোর ধানের ব্যাপক ক্ষতি

পাইকগাছার বয়রা গেটের পাট ভেঙ্গে জোয়ারের লবণ পানিতে এলাকা প্লাবিত। লবণ পানিতে ডুবে গেছে প্রায় ৫০ বিঘা বোর আমনের ধান ক্ষেত। ধান ক্ষেত ডুবে যাওয়ায় কৃষকের মাথায় হাত! লক্ষ লক্ষ টাকার ক্ষতি।
জানাগেছে, উপজেলার গদাইপুর ইউপির বয়রা’র ওয়াপ্দার গেটের পাট ভেঙ্গে পোল্ডার অভ্যান্তরে জোয়ারের লবণ পানিতে প্লাবিত হয়ে বোরো আবাদ সহ বিভিন্ন ফসলি জমি ক্ষতিগ্রস্ত  হয়েছে। লবণ পানিতে প্লাবিত হওয়ায় এলাকার হতদরিদ্র কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখিন হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের এ গাফিলতির জন্য এলাকাবাসী উদ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
গোপালপুর গ্রামের হোসেন গাজী জানান, আমি ১ বিঘা জমিতে বোর আবাদ করেছি বাড়ির অন্য ফসল বিক্রি করে কিন্তু রাতের আধারে লবণ পানিতে ডুবে প্লাবিত হয়েছে। ধানগাছ মারা যাচ্ছে।
ঘোষাল গ্রামের শাহিন গাজি বলেন, আমি ঋন করে ধান চাষ করেছি।  এখন লবণ পানিতে ডুবে যাওয়ায় আমি সর্বসান্ত হয়ে গেছি। আমার এখন কি হবে?
ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান বলেন, আমি পানি উন্নয়ন বোর্ডের এসও কে বারবার বলেছি গেটের পাট নষ্ট হয়ে গেছে কিন্তু তিনি আমার কথায় কর্ণপাত করেননি।
এস ও ফরিদউদ্দিন বলেন, গেটের পাট’র জন্য টেন্ডার হয়েছে আগামি ১৫ দিনের মধ্যে পাট লাগাতে পারবো বলে আশা করছি। এখন স্থানীয় কাঁঠ দিয়ে ঠেকিয়ে রাখতে হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় বিশ্ব শিশু সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খুলনার চার উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

খুলনায় সাব-রেজিস্ট্রারকে অস্ত্র ঠেকিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, আধাঘণ্টা পর ফিরলেন

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

সেনহাটি ইউপি চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী সাদ্দামের প্রচেষ্টায় চক্ষু চিকিৎসা ক্যাম্প

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকবে খুলনা মেট্রোপলিটন পুলিশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।