সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছায় গণশুনানী অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

পাইকগাছায় গণশুনানী অনুষ্ঠিত

পাইকগাছায় সরকারি ও বেসরকারি পর্যায়ে সেবাদানকারী (ইউনিয়ন-উপজেলা পরিষদ) প্রতিষ্ঠানের সাথে জনগণের উন্মুক্ত সংলাপ গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দাতা সংস্থা হেলভেটাস এর অর্থায়নে র্ডধসঢ়;প, সুশীলন, পানিই জীবন ফেইজ-৩ প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন এ গণশুনানী অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, কৃষি অফিসার অসীম কুমার দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ। র্ডধসঢ়;প ও সুশীলনের আবু সায়েম হোসেন এবং তাপস কুমার দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউপি সচিব সঞ্জয় দাশ, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক আলাউদ্দীন রাজা, প্রশান্ত ঘোষ ও মিতা রানী দাশ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় বিশ্ব শিশু সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খুলনার চার উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

খুলনায় সাব-রেজিস্ট্রারকে অস্ত্র ঠেকিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, আধাঘণ্টা পর ফিরলেন

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

সেনহাটি ইউপি চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী সাদ্দামের প্রচেষ্টায় চক্ষু চিকিৎসা ক্যাম্প

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকবে খুলনা মেট্রোপলিটন পুলিশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।