সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় ক্রীড়া সংগঠণ ও খেলোয়াড়দের সাথে এমপি-বাবু-র মতবিনিময় সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

পাইকগাছায় ক্রীড়া সংগঠণ ও খেলোয়াড়দের সাথে এমপি-বাবু-র মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: পাইকগাছা উপজেলা ক্রীড়াঙ্গনকে সচল ও ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষে সাবেক খেলোয়াড় ও বর্তমান খেলোয়াড় ও সকল পর্যায়ের ক্রীড়া কর্মকর্তাদের সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় করেন খুলনা-৬ এমপি আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু। বৃহস্পতিবার বিকেলে পাইকগাছা প্রেসক্লাবে মতবিনিময় সভায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু। সভায় যুবলীগনেতা এম.এম. আজিজুল হাকিম ও প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, আ’লীগ যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান, হেমেশ চন্দ্র মন্ডল, প্রভাষক ময়নুল ইসলাম, রায়হান পারভেজ রনি। খেলোয়াড়দের মধ্যে বক্তব্য রাখেন, আজিবার রহমান, আব্দুস সালাম কেরু, রঞ্জন সরকার, তুষার কান্তি মন্ডল, কেষ্টপদ মন্ডল, দেবাশীষ সানা। সভায় ১০টি ইউনিয়ন ও পৌরসভা থেকে বিভিন্ন ক্লাবের সদস্যবৃন্দ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।