সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় আ'লীগের উদ্যোগে জেল হত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

পাইকগাছায় আ’লীগের উদ্যোগে জেল হত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জেল হত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জেল হত্যা দিবসের আলোচনা সভা ও শহীদদের স্বরণে এক মিনিট নিরাবতা এবং কুরআন তেলয়াতের মাধ্যমে শুরু হয়।
৩ নভেম্বর ঐতিহাসিক জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় এই দিনটি।

বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করতে ১৯৭৫ সালের আজকের দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় রাতের অন্ধকারে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী ও বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহচর, জাতীয় চার নেতাকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়। কারাগারে নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় এমন নৃশংস ও বর্বরোচিত হত্যাকাণ্ড পৃথিবীতে বিরল।

৩রা নভেম্বর জাতীয় চার নেতা জেল অভ্যন্তরে হত্যা করে তৎকালীন শাষকগোষ্ঠী। সেখান থেকে প্রতি বছর নভেম্বর মাসের তিন তারিখ জেল হত্যা দিবস পালন করে আ’লীগ ও বিভিন্ন সংগঠন তারি ধারাবাহিকতায়,পাইকগাছায় উপজেলা আ’লীগ এ দিনটিকে শ্রদ্ধার সাথে স্বরণ করে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উৎযাপন করে।
উপজেলা আ’লীগের সভাপতি ও নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে এবং উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, দিপক কুমার মন্ডল, হেদায়েত আলী টুকু, বিজন বিহারী সরকার, আরশাদ আলী বিশ্বাস, আলহাজ্ব মুনছুর আলী গাজী,নির্মল অধিকারী, শংকর দেবনাথ,বিভুতি ভূষন সানা,কাজল কান্তি বিশ্বাস,যুগোল কিশোর দে, স্থেহেন্দু বিকাশ,প্রভাষক ময়নুল ইসলাম, আনিছুর রহমান মুক্ত,
প্রভাষক বজলুর রহমান,পরেশ মন্ডল,জগদীশ রায়, মিজানুর রহমান,জুলি শেখ, ফাতিমা তুজ জোহরা রুপা,শাহাজান কবীর দিপঙ্কার মন্ডল, রায়হান পারভেজ রনি, সহ উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের আ’লীগ,যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।