সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় আলাউদ্দীন গাজীকে কুপিয়ে রক্তাক্ত জখমের অভিযোগে: আটক ৩ | চ্যানেল খুলনা

পাইকগাছায় আলাউদ্দীন গাজীকে কুপিয়ে রক্তাক্ত জখমের অভিযোগে: আটক ৩

পাইকগাছা: পাইকগাছায় পূর্ব শত্রুতার জেরে আলাউদ্দীন গাজী নামে এক ব্যক্তিকে কুপিয়ে রক্তাক্ত জখমের ঘটনা ঘটেছে । আহতকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করলে তার অবস্থার অবনতি হওয়ায় বক্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাটি উপজেলার রাড়ুলী গ্রামে ঘটেছে। এ ঘটনায় পাইকগাছা থানায় মামলা হয়েছে। পাইকগাছা থানা পুলিশ ৩ জনকে আটক করেছেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার রাড়ুলী গ্রামের নাসির শেখের কন্যাকে একই এলাকার আব্দুল মালেক গাজীর ছেলে আছানুর গাজী (২৮) ৩ অক্টোবর ২০২০ তারিখে কমল পানীয়ের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে অচেতন করে ধর্ষণ করার অভিযোগে মামলা হয়। এ মামলার সার্বিক সহযোগিতা করেন আহত আলাউদ্দীন গাজী। এরই সূত্র ধরে মালেক গাজীর ছেলে আছানুর গাজী, শাহিনুর গাজী ও মালেক গাজী বিভিন্নভাবে তাদেরকে হুমকি দিয়ে আসছিল। গত শুক্রবার রাত ৯টার দিকে আলাউদ্দীন গাজীর বাড়ীতে ঢুকে এলোপাতাড়ীভাবে দা,রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আলাউদ্দীন গাজীকে রক্তাক্ত জখম করে। এলাকাবাসী আহতকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক খুমেক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় আহত আলাউদ্দীনের স্ত্রী রোকসানা বাদী হয়ে আছানুর সহ ৩জনের নামে থানায় মামলা করলে পুলিশ বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আটক করে। ওসি এজাজ শফী জানান, আসামীদের আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে প্রকৃত ঘটনা জানার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।