সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছার সরল বাজারের দুটি দোকানে দুধর্ষ চুরি সংঘটিত | চ্যানেল খুলনা

পাইকগাছার সরল বাজারের দুটি দোকানে দুধর্ষ চুরি সংঘটিত

পাইকগাছা পৌরসভার সরল বাজারের দুটি দোকানে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা শনিবার রাতে দোকানের দেওয়াল ভেঙ্গে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পৌরসভার সরল বাজারে সরদার ট্রেডার্স এর সত্ত্বাধিকারী মিজানুর রহমান জানান, অত্র বাজারে আমার একটি সারের দোকান রয়েছে। শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যায়, এরপর রোববার সকালে দোকানে আসার পর দেখি আমার দোকানের পিছনের ওয়াল বড় করে ছিদ্র করা। পরে দেখি সমস্ত মালামাল এলোমেলো। চোরেরা আমার ক্যাশ বাক্সে থাকা নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। পাশের দোকান মালিক অনু জুয়েলার্স এর সত্ত্বাধিকারী আল-আমিন জানান, চোরেরা একই ভাবে আমার দোকানের পিছনের দেওয়াল কেটে ভিতরে ঢুকে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

চুরির এ ঘটনা খতিয়ে দেখছেন বলে থানার ওসি ওবাইদুর রহমান জানান।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।