সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছার লস্কর ইউপির শতবর্ষী সাজি বিবি আর নেই | চ্যানেল খুলনা

পাইকগাছার লস্কর ইউপির শতবর্ষী সাজি বিবি আর নেই

পাইকগাছা প্রতিনিধি :: পাইকগাছার লস্কর ইউপির  খড়িয়া খালের পূর্ব পাড় গ্রামের শতবর্ষী বৃদ্ধা সাজি বিবি শুক্রবার দুপুর সাড়ে ১২টার সময় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন- (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। উনার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও থানা পুলিশিং ফোরামের সম্মানিত সেক্রেটারি কে এম আরিফুজ্জামান (তুহিন)।
উল্লেখ্য চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান (তুহিন) খড়িয়া গ্রামে গেলে শতবর্ষী এই বৃদ্ধার খোঁজখবর নিতেন এবং একাধিকবার এই বৃদ্ধার সাথে দেখা করেও এসেছেন।  ঘূর্ণিঝড় আম্ফান পরবর্তী ও করোনাকালীন সময় চেয়ারম্যান হতদরিদ্র পরিবারটিকে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করেছেন। সাজি বিবির মৃত্যু সংবাদ শুনে চেয়ারম্যান উনার বাড়িতে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সাজী বিবি মৃত্যু কালে তিন ছেলে দু’মেয়ে সহ অসখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।