সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছার দেবদুয়ারে “মা ও শিশু কল্যাণ কেন্দ্র” দীর্ঘদিন পর চালুর উদ্যোগ | চ্যানেল খুলনা

পাইকগাছার দেবদুয়ারে “মা ও শিশু কল্যাণ কেন্দ্র” দীর্ঘদিন পর চালুর উদ্যোগ

পাইকগাছার চাঁদখালী ইউপির দেবদুয়ার (শেখপাড়া) গ্রামের কৃতি সন্তান শেখ হায়দার আলী এলাকার জনসাধারণের চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে নিজ উদ্যোগে তৎকালীন সরকারের অনুদানে দেবদুয়ার শেখপাড়ায় দুই একর জমির উপর ২ তলা বিশিষ্ট “মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি” ১৯৬৮ সালে স্থাপন করেন। দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা “মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি পুনঃরায় অত্র এলাকার গণমানুষের সেবা কেন্দ্র হিসাবে চালু হতে যাচ্ছে।
নতুন ভবন সহ আনুষঙ্গিক যন্ত্রপাতি ও পর্যাপ্ত লোকবল দিয়ে আধুনিক সেবা জনগণের দোরগোড়ায় পোঁছে দেয়ার লক্ষ্যে  বৃহস্পতিবার পরিবার পরিকল্পনা বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক হাবিবুল হক খানের নেতৃত্বে  উক্ত কেন্দ্রটি পরিদর্শন করেন, উপ-পরিচালক জনাব মোঃ আব্দুল আলিম, উপজেলা পরিবার পরিকল্পনা পরিচালক জনাব মোঃ কবির আহম্মেদ ও অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।  এলকাবাসীর উপস্তিতে বিভাগীয় পরিচালক হাবিবুল হক খান উক্ত কেন্দ্রে একটি আম গাছের চারা রোপণ করেন। বর্তমান সরকারের লক্ষ্য স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পোঁছে দেয়ার লক্ষ্যে জরুরী ভিত্তিতে ” মা ও শিশু কল্যান কেন্দ্রটি” নতুন করে চালু করতে পারলে অত্র এলাকার বিশাল জনগোষ্ঠীর তাদের কাঙ্ক্ষিত সেবা পেতে আর দূরে যেতে হবে না।
এ প্রসঙ্গে অত্র এলাকার শেখ হেলাল উদ্দিন  বলেন দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি পুনঃরায় চালু হলে এলাকার মানুষদের স্বাস্থ্যসেবায় উপকৃত হবে। তিনি আরও বলেন আজ যে নতুন করে হাসপাতালটি সেবা কার্যক্রম পুনরায় চালু করতে যাচ্ছে তার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন অত্র এলাকার কৃতি সন্তান জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় সচিব শেখ ইউসুফ হারুন ও পাইকগাছার আরেক কৃতি সন্তান স্বনামধন্য চিকিৎসক বি,এম,এ দপ্তর সম্পাদক অধ্যাপক ডাঃ মোহাঃ শেখ শহীদ উল্লাহকে সাথে নিয়ে আমি জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন স্যারের বরাবর আবেদন করলে তিনি সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয় কে চিঠি দেন এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রটির উন্নয়নের কাজে গতি ফিরে আনেন। এরজন্য আমরা এলাকা বাসী জনপ্রশাসন সচিব মহোদয়ের উপর আন্তরিক কৃতজ্ঞতা স্বীকার করছি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।