সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছায় রেমালে ক্ষতিগ্রস্ত ২ শত পরিবারের মাঝে ছওয়াব বাংলাদেশ এর খাদ্য সামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

পাইকগাছায় রেমালে ক্ষতিগ্রস্ত ২ শত পরিবারের মাঝে ছওয়াব বাংলাদেশ এর খাদ্য সামগ্রী বিতরণ

ক্ষুধা মুক্ত বাংলাদেশ বিনির্মাণের শপথ নিয়ে ছওয়াব বাংলাদেশ এর পক্ষ থেকে খুলনা জেলার পাইকগাছা উপজেলায় ঘূর্ণিঝড় রেমালের ক্ষতিগ্রস্ত সোলাদানা ও গড়ইখালী ইউনিয়নের ২ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে সোলাদানা মাধ্যমিক বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী হিসেবে চাউল ১০ কেজি,আটা২ কেজি, সয়াবিন তেল ২ লিটার, লবণ ১ কেজি, আলু ৪ কেজি, সাবান ১টি , বিস্কুট ১ প্যাকেট , মুড়ি ১ কেজি, খাবার স্যালাইন ৮ পিস ছওয়াবের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করেন ও বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছওয়াবের প্রোগ্রাম ম্যানেজার লোকমান হোসেন তালুকদার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সহকারি প্রোগ্রাম ম্যানেজার আবু সাঈদ মোল্ল্যা, মোঃ আলতাফ হোসেন, ৫ নং সোলাদানা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পীযুস কান্তি মন্ডল, সাংবাদিক মোঃ ইমদাদুল হক, মোঃ ফিরোজ আহমেদ, মোঃ সোহেল আহমেদ, সোলাদানা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য প্রবীর কুমার গোলদার, শামসুর রহমান ফাউন্ডেশন এর পাইকগাছা উপজেলা সভাপতি তামিম রায়হান, সাধারণ সম্পাদক আল মামুন, উপজেলা সদস্য মোঃ সোহাগ মোড়ল, মোঃ আজিবর রহমান, জাহিদুল ইসলাম, মোঃ আলামিন মোল্ল্যা, মোঃ হাসান, মোঃ আরাফাত, মোঃ রিদয়, মোঃ ফাহিম, মোঃ ইয়াছিন ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যগণ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।