সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় পাখি শিকার রোধে গণসচেতনতামূলক বিলবোর্ড স্থাপন | চ্যানেল খুলনা

পাইকগাছায় পাখি শিকার রোধে গণসচেতনতামূলক বিলবোর্ড স্থাপন

খুলনার পাইকগাছায় পাখি শিকার রোধে পাখির অভয়ারণ্য পাইকগাছা গণসচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করা হয়েছে। স্থানীয় পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি’র উদ্যেগে ও পাইকগাছা উপজেলা প্রশাসন এর সহযোগিতায় বাজারখোলায় শিকারী ও অসাধুদের সতর্ক করতে এই বিলবোর্ড স্থাপন করা হয়।

শনিবার (৩০ নভেম্বর) বিকালে উপজেলার গদাইপুর খেলার মাঠ, স্কুল সংলগ্ন বাজার খোলায় মেইন রোডের পাশে বিলবোর্ড স্থাপন করা হয়। পাখি সহ সকল বন্যপ্রাণী শিকার, হত্যা, লালন-পালন, ক্রয়-বিক্রয় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন- ২০১২, অনুযায়ী দন্ডনীয় অপরাধ সম্বলিত গণসচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করা হয়েছে সাধারণ মানুষকে সচেতন করতে। বিলবোর্ড স্থাপন করার সময় উপস্থিত ছিলেন,পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি’র সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধিান, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক কবি রোজী সিদ্দীকি, লিনজা আক্তার মিথিলা, পূষ্পিতা শীল জ্যোতি, খালিদ হোসেন,পরিবেশ কর্মি কার্তিক বাছাড়, গনেশ দাস প্রমুখ।

বন্যপ্রাণী সংরক্ষণে বাংলাদেশ সরকার বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ আছে। এ আইনে পাখি শিকার, হত্যা, আটক ও কেনা বেচা দন্ডনীয় অপরাধ। পাখি হত্যা করলে যার সর্বোচ্চ শাস্তি ২ বছর কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।

উল্লেখ্য, পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও এ শ্লোগানকে সামনে রেখে পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিতের লক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি পাইকগাছা উপজেলায় ২০১৬ সাল থেকে কাজ করে যাচ্ছে। পাখির অভয়ারণ্য তৈরির লক্ষে পাখির সুরক্ষা, নিরাপদ আবাসস্থল নিশ্চিতে ২০২২ সাল থেকে জেলা ও উপজেলায় বিভিন্ন ইউনিয়ানে গাছে গাছে পাখির বাসার জন্য মাটির পাত্র, বাক্স, ঝুড়ি স্থাপন করাসহ সচেতনতামূলক লিফলেট বিতারণ ও উদ্ভবকরণ সভা অব্যহত রয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কেসিসির ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে প্রশাসক মঞ্জুর সভা অনুষ্ঠিত

খুলনায় সন্ত্রাসী হামলায় আহত আজিজকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু

খুলনায় ইরানে মার্কিন হামলার প্রতিবাদে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন

ডুমুরিয়ার মিকশিমিলে আলি আসগার লবিকে গনসংবর্ধনা

জাতীয় সংসদের হুইপ হলেন খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল

দিঘলিয়া ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ককে বহিষ্কার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।