সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় ইউএনও'র অভিযানে বাল্যবিবাহ পন্ড: মেয়ের পিতাকে জরিমানা | চ্যানেল খুলনা

পাইকগাছায় ইউএনও’র অভিযানে বাল্যবিবাহ পন্ড: মেয়ের পিতাকে জরিমানা

পাইকগাছায় বাল্যবিবাহের আয়োজন করায় ইউএনও’র অভিযানে বিবাহ পন্ডসহ কনের পিতাকে জরিমানা করা হয়েছে।

জানা যায়, উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্রামের আসাদুল শেখ (১৯ মে) সোমবার দুপুরে নিজ বাড়িতে ৬ষ্ট শ্রেণী পড়ুয়া ১৩ বয়সী নাবালিকা মেয়ের বিবাহের আয়োজন করে। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে বাল্যবিবাহ বন্ধ করে দেন।

পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইনের আওতায় কনের পিতা কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মেয়ের পিতার কাছ থেকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিবাহ দেওয়া যাবে না মর্মে মুচলেকা নেওয়া হয়।

এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পেশকার তুহিন বিশ্বাস, উপজেলা আনসার কমান্ডার আবু হানিফ ও উপজেলা আনসার ও ভিডিপি ইউনিয়ন দলনেতা ফয়সাল হোসেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বাল্য বিবাহের কুফল সম্পর্কে উপস্থিত সকলকে সচেতন করা সহ বাল্য বিবাহ বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা

কেসিসির ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে প্রশাসক মঞ্জুর সভা অনুষ্ঠিত

খুলনায় সন্ত্রাসী হামলায় আহত আজিজকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু

খুলনায় ইরানে মার্কিন হামলার প্রতিবাদে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন

ডুমুরিয়ার মিকশিমিলে আলি আসগার লবিকে গনসংবর্ধনা

জাতীয় সংসদের হুইপ হলেন খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।