সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাঁচ মাসের শিশুকে গলা টিপে হত্যা করলেন মাদকাসক্ত বাবা | চ্যানেল খুলনা

পাঁচ মাসের শিশুকে গলা টিপে হত্যা করলেন মাদকাসক্ত বাবা

বগুড়ার গাবতলীতে পাঁচ মাস বয়সি এক শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা সুবোধ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আব্দুল্লাহ। সে ওই এলাকার রায়হান আলীর ছেলে। ঘটনার পর এলাকায় ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে রায়হান আলী মাদকাসক্ত অবস্থায় বাড়িতে এসে শিশুসন্তানকে গলা চেপে ধরেন। এতে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন।

ঘটনার পর থেকে অভিযুক্ত রায়হান আলী পলাতক রয়েছেন।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে অভিযান চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ২ লাখ টাকা দাবি, অভিযুক্ত গ্রেপ্তার

শিশু শিক্ষার্থীকে দিয়ে শিক্ষিকার ‘বডি ম্যাসাজ’, প্রধান শিক্ষকসহ ৩ জনকে শোকজ

সচিবালয়ের সামনে প্রতীকী ভাতের হোটেল, মুচলেকায় মুক্ত সোহানী শিফা

ঠাকুরগাঁওয়ে জোর করে মেয়েকে তুলে নিয়ে বিয়ে ও চাঁদা দাবি, অপমানে বাবার আত্মহত্যা

কালো ব্যাগ মাথায় পরিয়ে হাত-পা বেঁধে জামায়াত নেতাকে মারধরের অভিযোগ

সেনা অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, কেএনএফের সক্রিয় সদস্য আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।