সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নৌকার প্রার্থী সামাদ গাজী কয়রার বাগালী পৌছালে জনতার ঢল নামে | চ্যানেল খুলনা

নৌকার প্রার্থী সামাদ গাজী কয়রার বাগালী পৌছালে জনতার ঢল নামে

আগামী ১১ ই এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে কয়রার বাগালী ইউনিয়নের নৌকার প্রার্থী আঃ সামাদ গাজী মনোনয়ন পেয়ে নিজ এলাকায় পৌছালে সর্বস্তরের মানুষের ভালবাসায় সিক্ত হন তিনি। বুধবার বেলা ১২ টায় নৌকার প্রার্থী বাগালী ইউনিয়নের বামিয়া ফুটবল মাঠে পৌছাবেন খবর পেয়ে সকাল ৮ টা থেকে ইউনিয়নের ৯
টি ওয়ার্ড থেকে ক্ষুদ্র ক্ষুদ্র জনতার মিছিলে ভরে উঠে খেলার মাঠ। জানা গেছে সামাদ গাজী সোমবার নৌকা প্রতিকের মনোনয়ন পাওয়ার পর বুধবার নিজ এলাকায় আসেন। এদিকে ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ,কৃষকলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ সহ ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীরা তাদের প্রিয় নেতা এবং শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থীকে বিজয়ী করতে এই আয়োজন করেন। খুলনা থেকে সকালে রওনা দিয়ে বেলা ১২ টায় বামিয়া মাঠে পৌছে সামাদ গাজী তার প্রিয় নেতাকর্মীদের ভালবাসায় মুগ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি নেতাকর্মীদের উদ্যেশ্যে বলেন আমি একজন সামান্য ব্যক্তি এবং আমাকে নৌকা প্রতিক দিয়েছেন দলের প্রধান শেখ হাসিনা। তাই এই নৌকার সম্মান রাখার দায়িত্ব আপনাদের তিনি বলেন, আপনারা এলাকার প্রতিটি ঘরে ঘরে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরবেন এবং তার মূলবান ভোটটি নৌকা প্রতিকে দেয় সেই আহবান জানাবেন। অতঃপর উক্ত আনন্দঘন মহুর্তে আরও বক্তব্য রাখেন কয়রা সরকারি মহিলা কলেজের উপধাক্ষ্য এইচএম নজরুল ইসলাম তিনি বলেন, কয়রায় আইলা কবলিত এই অবহেলিত বাগালী ইউনিয়ন কে দালাল, মাদক, সন্ত্রাস মুক্ত করতে এবং উন্নয়ন করতে বর্তমান সরকারে মনোনীত ব্যক্তির নৌকায় ভোট দেওয়ার আহবান জানান সকলকে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।