সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
নীলফামারী প্রেসক্লাবের সভাপতি রাব্বী ও সিয়াম, সাধারণ সম্পাদক মামুন | চ্যানেল খুলনা

নীলফামারী প্রেসক্লাবের সভাপতি রাব্বী ও সিয়াম, সাধারণ সম্পাদক মামুন

নীলফামারী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সমান ভোট পাওয়ায় সভাপতি পদে ভাগাভাগি দায়িত্বে থাকছেন দুই প্রার্থী। এতে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মিল্লাদুর রহমান মামুন।

সোমবার (৬ এপ্রিল) প্রেসক্লাব মিলনায়তনে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে হাসান রাব্বী প্রধান (আরটিভি) ও মনঞ্জুরুল আলম সিয়াম (মাছরাঙা টেলিভিশন) সমান ভোট পান। পরে সিদ্ধান্ত অনুযায়ী তারা এক বছর করে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মিল্লাদুর রহমান মামুন (এটিএন নিউজ)।

বিভিন্ন পদে নির্বাচিত অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি চারটি পদে ভুবন রায় নিখিল (বাসস), আনোয়ারুল আলম প্রধান (চ্যানেল আই), শীষ রহমান (ইত্তেফাক), মোস্তাফিজুর রহমান সবুজ (সাপ্তাহিক নীল চোখ), যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাসির উদ্দিন শাহ মিলন (দিনকাল), আব্দুর রশিদ শাহ (নিউজ ২৪), দপ্তর সম্পাদক পদে এমআর চৌধুরী রাজু (ডেইলি সান), অর্থ সম্পাদক পদে এম আবুল হোসেন শাহ (বাণিজ্য প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নাঈম শাহ (কালের কণ্ঠ), ক্রীড়া সম্পাদক পদে মোশাররফ হোসেন (খোলা কাগজ) নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সাত পদে নির্বাচিতরা হলেন, মীর মাহমুদুল হাসান আস্তাক (প্রথম আলো), কাজী মাহবুবুল হক দোদুল (নীলকথা), সাদেকুর রহমান শাহ স্কলার (আজকের বিজনেস বাংলাদেশ), বাপ্পী রহমান (নিউ এইজ), বিএম খাজা নেওয়াজ (আমার বার্তা), মুসফিকুর রহমান সৈকত (ইনকিলাব), আলী সাদ্দাম (সিএন বাংলা)। কার্যনির্বাহী পরিষদের ২১টি পদের মধ্যে সোমবার ১৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। অপর দুটি পদের মধ্যে সাহিত্য, সংস্কৃতি ও পাঠাগার বিষয়ক সম্পাদক পদে আব্দুল বারী (বাংলাদেশ প্রতিদিন), তথ্যপ্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে আরিফুল ইসলাম (আমাদের পত্রিকা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার মো. সামসুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, প্রেসক্লাবের ৫২ জন সদস্যের মধ্যে ৪৯ জন সদস্য ভোট দিয়েছেন। এর মধ্যে ৭টি ভোট বাতিল হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

নীলফামারী প্রেসক্লাবের সভাপতি রাব্বী ও সিয়াম, সাধারণ সম্পাদক মামুন

এবার পরীক্ষায় নকল হবে না : শিক্ষামন্ত্রী

রংপুর শহরে প্রতি কিলোমিটারে অর্ধশতাধিক ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে এনসিপি কর্মী গ্রেপ্তার

চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।