সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড | চ্যানেল খুলনা

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নীলফামারীর সৈয়দপুরে এক গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে আনোয়ারুল হক (৪০) ও ছামিউল ইসলাম (৩০) নামে দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জিয়াউদ্দিন মাহমুদ এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আনোয়ারুল হক সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কাঙ্গালপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে এবং ছামিউল ইসলাম একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণমতে, ২০২০ সালের ২১ আগস্ট রাতে জেলার সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত গ্রামের আবেদ আলীর মেয়ে আকলিমা খাতুন (২৫) হত্যার শিকার হন। ২২ আগস্ট সকালে বাড়ির অদূরে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আকলিমার মা মমতাজ বেগম বাদী হয়ে ২৩ আগস্ট সৈয়দপুর থানায় হত্যা মামলা করেন।

পুলিশ লাশের ময়নাতদন্ত শেষে আনোয়ারুল হক ও ছামিউল ইসলামকে গ্রেপ্তার করলে তাঁরা ওই গৃহবধূকে ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর পিপি মো. আসাদুজ্জামান খান ওই দুই ব্যক্তির সাজার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিরা নেশাদ্রব্য সেবন করে ওই নারীকে ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করেছেন। এরপর দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ বিচারক দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেকের এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেন।

মো. আসাদুজ্জামান জানান, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মামলার অপর এক শিশু আসামির বিচারকার্য শিশু আদালতে চলমান রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।