সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নিজ বাড়িতে ইবি ছাত্রীর ঝুলন্ত লাশ | চ্যানেল খুলনা

নিজ বাড়িতে ইবি ছাত্রীর ঝুলন্ত লাশ

নিজ বাড়ি থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ফাবিহা সুহা নামে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঝিনাইদহ শহরের আদর্শপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ফাবিহা সুহা বিশ্ববিদ্যালয়ের ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ঝিনাইদহ শহরের আদর্শপাড়া গ্রামের অ্যাডভোকেট শেখ সেলিমের মেয়ে।

প্রতিবেশীদের ভাষ্যমতে, খালার বিবাহ বিচ্ছেদের পর তাদের বাড়িতে খালাতো বোন থাকতেন। সুহার অভিযোগ ছিল তার মা তার থেকে খালাতো বোনকে বেশি প্রাধান্য দিতেন। এ নিয়ে মায়ের সঙ্গে প্রতিনিয়ত কথাকাটাকাটি হতো তার। গত শুক্রবার তার মা তাকে এ নিয়ে বকাঝকা ও মারধর করেন।

এর একদিন পর তার বাবা-মায়ের মধ্যে কলহের সৃষ্টি হয়। পারিবারিক কলহ ও মায়ের ওপর অভিমান থেকেই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা প্রতিবেশীদের। সুহার মাও তাকে বকাঝকার বিষয়টি স্বীকার করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, এটি খুবই দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা। এমন ঘটনা কখনও কাম্য নয়। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। এ ধরনের আত্মহত্যায় অকাল মৃত্যুর পুনরাবৃত্তি চাই না।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

কুষ্টিয়া আরও সংবাদ

কুষ্টিয়ায় ৩ লাখ ৪ হাজার টাকা মূল্যের ৩৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

হেলিকপ্টারে গ্রামে ফিরলেন সম্ভাব্য মেয়র প্রার্থীর ভাই, ওসির ফুলেল শুভেচ্ছা

ব্রাজিলের পরাজয়ে প্রতিপক্ষের ট্রল, ফাঁস নিলেন সমর্থক

কুষ্টিয়ায় পীর হত্যা মামলায় প্রধান আসামিসহ দুজনের জামিন নামঞ্জুর

কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশে দিল জনতা

কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী সওদাগর আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।