সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নিজের বিয়ে বন্ধ করতে থানায় এসএসসি পরীক্ষার্থীর আশ্রয় | চ্যানেল খুলনা

নিজের বিয়ে বন্ধ করতে থানায় এসএসসি পরীক্ষার্থীর আশ্রয়

পিরোজপুরের জিয়ানগরে নিজের বাল্যবিয়ে ঠেকাতে থানায় আশ্রয় নিয়েছেন এক এসএসসি পরীক্ষার্থী। পরে বাল্যবিয়ে না দেওয়ার মুচলেকা নিয়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার চাড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীর নাম তাহমিনা আক্তার। তিনি সরকারি সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী।

জানা গেছে, তাহমিনার বাবা প্রবাসী এক যুবকের সঙ্গে তার বিয়ের আয়োজন করেন। কিন্তু এতে রাজি না হয়ে তাহমিনা বাড়ি থেকে বের হয়ে থানায় গিয়ে অভিযোগ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে বিয়ে না দেওয়ার মুচলেকা নেওয়া হয়। তবে আবারও বিয়ের চাপ সৃষ্টি হলে তিনি দ্বিতীয়বার থানায় আশ্রয় নেন।

তাহমিনা বলেন, তাকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সামনে তার পরীক্ষা, তিনি পড়াশোনা চালিয়ে যেতে চান।

সহপাঠীরা জানায়, তাহমিনা মেধাবী শিক্ষার্থী এবং নিয়মিত পড়াশোনা করে। তারা তার পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ চায়।

তাহমিনার বাবা বলেন, মেয়ের মতের বিরুদ্ধে বিয়ে দেওয়া হবে না এবং বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না।

ইন্দুরকানী থানার এক কর্মকর্তা জানান, অভিভাবকের কাছ থেকে মুচলেকা নিয়ে শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।