সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নিজস্ব অর্থায়নে ভাটখালী বাজারে কাঠের পোল নির্মাণ করেছে পুটিখালী উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি | চ্যানেল খুলনা

নিজস্ব অর্থায়নে ভাটখালী বাজারে কাঠের পোল নির্মাণ করেছে পুটিখালী উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি

দীর্ঘ তিন বছরের অবহেলিত ভাঙাপোল সংস্কার করে এলাকাবাসির মুখে হাসি ফুটিয়েছে একঝাঁক যুবক। মোরেলগঞ্জের পুটিখালী ইউনিয়নের ভাটখালী বাজারের এ পোলটি সংস্কারে খরচ হয়েছে প্রায় অর্ধলক্ষ টাকা। সম্পুর্ন নিজস্ব অর্থায়নে পুটিখালী ইউনিয়ন উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির ব্যানারে নির্মিত এ পোলটির উদ্বোধন অনুষ্ঠান রোববার বিকালে অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংগ্রাম সমন্বয় পরিষদের উপদেষ্টা ও দৈনিক খুলনাঞ্চল ’র সম্পাদক মিজানুর রহমান মিলটন এ পোলটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত উপদেষ্টা সাইফুল ইসলাম সোহাগ, আহবায়ক এইচ এম ইকবাল হোসেন, বিপিজিএম মাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমনাথ গোপাল চন্দ্র, প্যানেল চেয়ারম্যান ইসমাইল হোসেন, হাছিবুর রহমান হাছিব, আসাদুজ্জামান ইমন, সোহেল হাওলাদার প্রমূখ। পরে স্থানীয় ইউপি ক্যাম্পাসে নারকেল গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করা হয়।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।