সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নিউ মার্কেটের জরাজীর্ণ অংশ সংস্কার এবং ড্রেনেজ ও লাইটিং ব্যবস্থার আধুনিকীকরণ করা হবে | চ্যানেল খুলনা

নিউ মার্কেটের জরাজীর্ণ অংশ সংস্কার এবং ড্রেনেজ ও লাইটিং ব্যবস্থার আধুনিকীকরণ করা হবে

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, খুলনা নিউ মার্কেট দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি ঐতিহ্যবাহী অভিজাত বিপনী কেন্দ্র। এর ঐতিহ্য রক্ষা এবং ক্রেতা-বিক্রেতাদের জন্য একটি আধুনিক ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ গড়ে তুলতে কেডিএ সবধরনের উদ্যোগ গ্রহন করবে। দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করে বলেছিলেন, কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা সিন্ডিকেটের সুবিধা নয়, বরং সবার জন্য সমান ও সুন্দর ব্যবসার পরিবেশ তৈরি করা সরকারের মূল লক্ষ্য।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টায় কেডিএ’র সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা আরও বলেছেন, নিউ মার্কেটের জরাজীর্ণ অংশ সংস্কার এবং ড্রেনেজ ও লাইটিং ব্যবস্থার আধুনিকীকরণ করা হবে। ক্রেতা ও বিক্রেতাদের জন্য পর্যাপ্ত ও নিরাপদ পার্কিং ব্যবস্থা নিশ্চিতকরণ, নিউ মার্কেট এলাকার চারিপাশে অবৈধ স্টল সরিয়ে দেয়া এবং সিসিটিভি নজরদারি বাড়াতে হবে। ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময়ে তিনি আশ্বস্ত করেন যে, বিগত ফ্যাসিবাদের আমলে গড়ে ওঠা চাঁদাবাজি, সিন্ডিকেট এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি কঠোর হস্তে দমন করা হবে।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কেডিএ’র সদস্য মোঃ ইকবাল হোসেন, কেডিএ’র প্রধান প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলম, পরিচালক (এষ্টেট) ড. জাকিয়া সুলতানা, খুলনা নিউ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি সাবেক সংসদ সদস্য আব্দুল গাফফার বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান গোরাসহ কেডিএ’র উর্দ্ধতন কর্মকর্তা ও ব্যবসায়িক নেতৃবৃন্দ।।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় বেকার যুবকদের কর্মসংস্থানে চাকরি মেলা

খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (স.) পালিত

খুলনা মহানগরের ২৩নং ওয়ার্ড বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশে প্রথমবারের মত ফ্রেন্ডশিপের অনলাইন ডিসপিউট রেজল্যুশন (ODR) সেন্টার চালু

দৈনিক প্রবাহ পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।