সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
না ফেরার দেশে চলে গেলেন স্বনামধন্য শিক্ষাগুরু গিরিশ চন্দ্র মণ্ডল | চ্যানেল খুলনা

না ফেরার দেশে চলে গেলেন স্বনামধন্য শিক্ষাগুরু গিরিশ চন্দ্র মণ্ডল

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন শেরে বাংলা ডিগ্রি কলেজের শিক্ষক প্রতিনিধি পুষ্প মণ্ডলের পিতা ও পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, স্বনামধন্য শিক্ষাগুরু গিরিশ চন্দ্র মন্ডল (৭৬)। মঙ্গলবার (১৮ জুলাই) ভোর ৫টায় গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ কন্যা ও ১ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহীসহ হাজার হাজার কৃতি শিক্ষার্থী রেখে গেছেন। মঙ্গলবার দুপুরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে নিজ বাড়ির আঙিনায় তাঁকে সমাহিত করা হয়। এদিকে বিশিষ্ট শিক্ষানুরাগী গিরিশ চন্দ্র মণ্ডলের মৃত্যুতে তাঁর আত্মার শান্তি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম এমপি। অনুরূপ সমবেদনা ও শোক জানিয়েছে শেরে বাংলা ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি পীযূষ কান্তি রায়, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কাজী মিজানুর রহমান, জিবি সদস্য শেখ মাহাতাবুজ্জামান, ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস জয়, শামীম আনোয়ার বাবু, কাজী আবু শাহীন, রিয়াজুল ইসলাম রিয়াদ, অভিভাবক সদস্য শেখ কেরামত আলী, মিজানুর রহমান খান, রমনী রঞ্জন বিশ্বাসসহ শেরে বাংলা কলেজের অধ্যাপকমণ্ডলী।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।