সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
‘নারীদের সুস্থ রাজনৈতিক পরিবেশের ব্যবস্থা করে দিতে পারছে না কেউই’ | চ্যানেল খুলনা

‘নারীদের সুস্থ রাজনৈতিক পরিবেশের ব্যবস্থা করে দিতে পারছে না কেউই’

সম্প্রতি রাজনীতির মঞ্চে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহের মধ্যদিয়ে আলোচনায় এসেছেন তিনি। যদিও শেষপর্যন্ত দল তার ওপর আস্থা রাখেনি। তবে তিনি যে বিএনপির রাজনীতির সঙ্গেই থাকছেন—এ কথা স্পষ্টভাবেই জানিয়েছেন।

অন্যদিকে, একজন অভিনেত্রী কিংবা নারী হয়ে কেন তিনি রাজনীতিতে যোগ দিয়েছেন—তা নিয়েও নেটিজেনদের আলোচনা-সমালোচনার শেষ নেই! এবার রাজনীতিতে যোগ দেওয়ার বেশকিছু কারণ জানালেন চমক নিজেই।

বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাতে সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি দীর্ঘ পোস্ট দেন অভিনেত্রী। যেখানে তিনি রাজনীতিতে কেন এলেন? দেশের জন্য কাজ করতে চাইলে কি শুধু রাজনীতিই করতে হবে এমন সব প্রশ্নের জবাব দিয়েছেন।

রাজনীতিতে যোগ দেওয়ার পেছনে বেশকিছু কারণ উল্লেখ করেছেন চমক। তিনি বলেন, দেশের সব ভালো মানুষ যদি এটা চিন্তা করে বসে থাকে যে, রাজনীতি নোংরা লোকের কাজ, তাহলে কোনোদিনই রাজনীতির প্রেক্ষাপট বদলাবে না। ফলে দেশও বদলাবে না।

অভিনেত্রী বলেন, আপনারা যত ভালো লোকদের নিরুৎসাহিত করবেন রাজনীতিতে আসতে, ততই দুষ্ট লোকরা সুযোগ পাবে। এই দুষ্ট লোকগুলোই অবস্থান নষ্টের ভয়ে এবং দুর্নীতি বন্ধ হয়ে যাওয়ার ভয়ে, তাদের পোষ্য কুকুরগুলোকে লেলিয়ে দেয়, যাতে তারা ওই ভালো লোকগুলোকে আজেবাজে কথা বলে, নিরুৎসাহিত করতে পারে।

সবশেষে তিনি বলেন, এই কারণেই দেশের সামগ্রিক অবস্থা, বিশ্বাস, নারী সুরক্ষা, ক্ষমতায়ন ও অনুপ্রেরণার জন্য আমি রাজনীতিতে অংশগ্রহণ করতে এসেছি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

মাত্র ৩৬ বছর বয়সে জনপ্রিয় মার্কিন টিভি অভিনেত্রীর বিদায়

মেকআপ ছাড়াই জেল্লা উপচে পড়ে সাই পল্লবীর! কীভাবে?

স্পাইডার-ম্যানের এই অভিনেত্রীকে নিয়ে কেন এত আলোচনা

ইরানে হামলার ভিডিওতে নিজের গান ব্যবহারে ক্ষুব্ধ কেটি পেরি

মুক্তির আগেই ৮০ কোটি টাকায় বিক্রি ‘রামায়ণ’-এর সংগীতস্বত্ব

ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থার চেষ্টা, যা বললেন অভিনেত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।